দীর্ঘদিনের ব্যর্থতায় সাফল্য, বাড়ির শান্তি ফিরে পেতে জ্যোতিষশাস্ত্রের এই প্রতিকার মেনে চলুন

By Bhagysree Sarkar

জ্যোতিষশাস্ত্র হল গ্রহ এবং নক্ষত্র সংক্রান্ত একটি প্রাচীন বিজ্ঞান। যাতে একজন ব্যক্তি তাঁর প্রতিটি সমস্যার সমাধান খুঁজে পান। কিন্তু আপনি কি জানেন, ঘরে রয়েছে এমন কিছু সাধারণ জিনিস, যার ব্যবহার করে জ্যোতিষশাস্ত্রীয় টিপস এবং প্রতিকারগুলি আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে।

হ্যাঁ ঠিকই শুনেছেন। এর মধ্যে একটি হল লেবু। যা প্রতিটি বাড়িতে সহজেই পাওয়া যায় এবং এর ব্যবহারে আশ্চর্যজনক জ্যোতিষশাস্ত্রীয় উপকারিতা পাওয়া যায়। আসুন জেনে নেই জ্যোতিষশাস্ত্রে এই লেবুর ব্যবহার কীভাবে করা হয়-

Puja

লেবু শুধুমাত্র আপনার খাবারের স্বাদ বাড়ায় না। এটি স্বাস্থ্যের পক্ষেও বেশ উপকারী। বিশেষত এই গরমের দিনে। তবে এই লেবুর ব্যবহার জ্যোতিষশাস্ত্রে অলৌকিক বলে মনে করা হয়। কিছু সহজ কৌশল জানা থাকলে, তা আপনার সবচেয়ে বড় সমস্যার সমাধান করতে পারে। আপনি যদি এই কৌশলগুলি মেনে চলেন, তবে আপনিও আশ্চর্যজনক উপকার পেতে পারেন।

জ্যোতিষশাস্ত্র মতে, একাধিকবার পরিশ্রম করেও যদি আপনার কাজ না হয়, তাহলে লেবু ব্যবহার করে দেখতে পারেন। একটি লেবুতে চারটি লবঙ্গ রেখে হনুমান মন্দিরে বজরঙ্গবলীকে নিবেদন করুন। সঙ্গেই হনুমান চালিসা পাঠ করুন। এই সহজ সমাধান দিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পেতে পারেন।

পাশাপাশি বাড়ির কেউ যদি কুদৃষ্টিতে আক্রান্ত হয়ে থাকে বলে আপনার মনে হয়ে থাকে, তাহলে একটি লেবুতেই তা কেটে যাবে। এরজন্য একটি লেবুর মাথা থেকে পা পর্যন্ত সাতবার ঘুরিয়ে চার টুকরো করে নির্জন জায়গায় ফেলে দিন। মনে রাখবেন, লেবু ফেলে দেওয়ার পর আর পিছনে ফিরে তাকাবেন না। এই প্রতিকারের মাধ্যমে বদ নজরের প্রভাব দূর করা সম্ভব বলে মনে করা হয়।

এছাড়াও, আপনার বাড়িতে যদি অবিরাম ঝগড়া-অশান্তি লেগেই থাকে, তবে এই একটি লেবুই তা দূর করতে সক্ষম। এরজন্য একটি লেবু নিন এবং যে কোনও মোড়ে যান। এবার এটি নিজের উপরে সাতবার ঘোরান। তারপর লেবুকে দুই ভাগ করে কেটে এক ভাগ পিছনে ফেলে অন্য ভাগ সামনের দিকে ফেলে দিন। এই প্রতিকারে ঘরে সুখ-সমৃদ্ধি আসবে। কমবে যেকোনও অশান্তি।

Story first published: Tuesday, June 18, 2024, 20:24 [IST]
X
Desktop Bottom Promotion