Vastu tips: ব্যবসায় বড়সড় ক্ষতি! লাভের মুখই দেখতে পাচ্ছেন না? ভাগ্য ফেরাতে মানুন এই বাস্তু টিপস

By Bhagysree Sarkar

Vastu tips: ব্যবসায়ীরা প্রত্যেকেই চায়, যাতে তাদের ব্যবসা রমরমিয়ে চলে। তাদের যেন কোনভাবেই ক্ষতির সম্মুখীন হতে না হয়। তাদের দোকানে যেন হামেশাই দেবী লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। এই লক্ষ্য অর্জনে তারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। কিন্তু অনেক সময়, আপনি যতই পরিশ্রম করুন না কেন, ভাগ্য আপনার সাথ দেয় না। গ্রাহকদের আনাগোনা আপনার দোকানে কমতে থাকে। আর ক্রেতারা দোকানে আসা বন্ধ করলেই ব্যবসায়ীরা লোকসানের মুখ দেখেন। কিন্তু যদি আপনাকে বলি, এই সমস্যা থেকে মুক্তি দেবে বাস্তুশাস্ত্র (Vastu Shastra), বিশ্বাস করবেন?

হ্যাঁ, আপনার এই সমস্যার সমাধানও লুকিয়ে শাস্ত্রে। আপনার সঙ্গেও যদি এই ঘটনা ঘটে, তবে আজকের প্রতিবেদন আপনার জন্য। যা খুবই কার্যকর বলে প্রমাণ হবে। আজ আমরা আপনাকে বাস্তুশাস্ত্রে উল্লিখিত কিছু প্রতিকার (Vastu tips to make business profitable) সম্বন্ধে জানাবো, যা মেনে চললে গ্রাহকরা আবার আপনার দোকানে আসতে শুরু করতে পারেন। আসুন বিস্তারিত জানি-

ছবি সৌজন্য- pexels

. দোকানে একটি মন্দির রাখুন-

আপনি যদি চান যে গ্রাহকরা আপনার দোকানে আসতে থাকুক, সঙ্গে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে না হয়, তবে আপনার অবশ্যই দোকানে একটি ছোট মন্দির রাখা উচিত। আপনার সকালে এবং সন্ধ্যায় এই মন্দিরে যাওয়া উচিত। তবে আপনার দোকানের দেয়ালে শুভ এবং লাভজনক চিহ্নও তৈরি করা উচিত। এতে দেকবেন আপনার সমস্যা মিটছে খুব দ্রুত।

. দোকানের কোন জায়গায় বসা এড়িয়ে চলবেন-

বাস্তুশাস্ত্রে উল্লেখিত রয়েছে, দোকান মালিকের বসার সঠিক জায়গাও। শাস্ত্র অনুসারে, দোকানের মালিকের কখনই বিমের নীচে বসে থাকা উচিত নয়। অথবা নগদ রাখার জন্য এই জায়গা কাউন্টার তৈরি করা উচিত নয়। আপনি যেখানে বসে আছেন, সেখানে যদি একটি বিম থাকে, তবে তার নীচে একটি বাঁশি ঝুলিয়ে দিন। এই কাজ খুবই শুভ বলে মনে করা হয়। আপনি যদি এটি করেন, তবে আপনার ব্যবসা খুবই ভালোভাবে চলবে।

. দোকান কোন দিকে মুখ করা উচিত-

বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার দোকানটি পূর্ব, উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখা উচিত। শাস্ত্র মতে, এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ধরনের দোকানে লোকসানের সম্ভাবনা খুবই কম। তবে আপনার দেকান যদি পশ্চিম বা দক্ষিণ দিকে থাকে, তবে এটি ক্ষতির আশঙ্কা বাড়িয়ে তোলে।

Story first published: Friday, November 29, 2024, 18:08 [IST]
X
Desktop Bottom Promotion