Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Vastu tips: রাতদিন অক্লান্ত পরিশ্রম করেও সাফল্য পাচ্ছেন না? এই বাস্তু টিপস মানলে সাফল্য হাতের মুঠোয়
Vastu tips: বাস্তুশাস্ত্র, এটি এমন একটি শাস্ত্র যা আমাদের বলে দেয় রোজকার জীবনের নানা সমস্যার সমাধান। বাড়িতে অশান্তি? চাকরিতে বাধা? সবকিছুরই সমাধান লুকিয়ে এই শাস্ত্রে। বলা চলে, এই শাস্ত্রেআমাদের জীবনের সব ধরনের সমস্যা মোকাবেলার পদ্ধতি উল্লেখ্য করা রয়েছে। বলা হয়, একজন ব্যক্তি যদি শাস্ত্রে উল্লেখিত নিয়ম সঠিকবাবে অনুসরণ করে, তবে ফল অত্যন্ত শুভ হয়। কিন্তু যদি তা না করা হয়, তাহলে কিন্তু বিপদ আসবে নির্ঘাত।
আজকের প্রতিবেদন সেই সমস্ত মানুষদের জন্য খুব দরকারী হতে চলেছে, যারা মূলত তাদের কাজ বা অফিস নিয়ে চিন্তিত। অর্থাৎ কঠোর পরিশ্রম করেও সাফল্য পাচ্ছেন না। আজ এমন কিছু উপায় সম্পর্কে বলব, যা বাস্তুশাস্ত্রে (Vastu tips) উল্লিখিত রয়েছে প্রাচীনকাল থেকেই। আর এগুলি অবলম্বন করলে আপনারও হাতের মুঠোয় থাকবে সাফল্য। কর্মক্ষেত্রে পাবেন ব্যাপক নাম। প্রথমেই আমাদের জানা উচিত, ঠিক কোন দিকে আপনার মুখ রাখা উচিত, কাজ করার সময়।

বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মতে, আপনার অফিসে কাজ করার সময় আপনার মুখ সর্বদা উত্তর দিকে হওয়া উচিত। বলা হয়, অফিসে বসার জন্য এই দিকটিকে অত্যন্তই শুভ। তবে যদি কোনও সমস্যা হয়, তবে আপনি চাইলে পশ্চিম দিকেও মুখ করে বসতে পারেন। এতেও আপনার উন্নতি হবে। সাফল্য পাবেন।
আবার কারও কারও নিজের অফিস ডেস্কের কাছে ডাস্টবিন রাখার বদঅভ্যাস আছে। বাস্তু মতে, আপনি যদি আপনার কাজের অগ্রগতি চান, তাহলে আপনার এই কাজ একেবারেই করা উচিত নয়। মনে করা হয়, ডেস্কের কাছে ডাস্টবিন রাখলে বাড়তে থাকে নেতিবাচকতা (Negative Energy)। তাই আপনিও যদি ভুল করে আপনার ডেস্কের নিচেই ডাস্টবিন রেখে থাকেন, তবে অবিলম্বে সেটি সরিয়ে ফেলুন। মনে রাখবেন, আপনার এই ছোট ভুলে কর্মজীবনে পড়তে পারে কুপ্রভাব।
শুধু তাই নয়, আপনার ডেস্কের উপর জিনিসপত্র যাতে ছড়িয়ে না রাখা হয়, সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ডেস্কটি সবসময় সাজানো এবং অল্প জিনিস রাখার চেষ্টা করবেন।
এছাড়াও শাস্ত্র মতে, কর্মজীবন উন্নতি করে আপনি আপনার অফিস ডেস্কে একটি বাম্বু ট্রি বা মানি প্ল্যান্ট রাখতে পারেন। মনে করা হয়, এতে পজিটিভ এনার্জি বা ইতিবাচকতা বাস করে। তবে খেয়াল রাখবেন, ডেস্কে রাখা গাছগুলি যেন শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায়, তবে অবিলম্বে তা পরিবর্তন করুন।



Click it and Unblock the Notifications