Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রান্নাঘরের এই টিপসগুলি মেনেই দূর করুন দারিদ্রতা, জীবনে আনুন আর্থিক সমৃদ্ধি
হিন্দুধর্মে এবং জ্যোতিষশাস্ত্রে রান্নাঘরের বিশেষ গুরুত্ব রয়েছে। রান্নাঘর প্রত্যেকটি বাড়ির একটি গুরুত্বপূর্ণ স্থান। তাই রান্নাঘর পরিষ্কার রাখা উচিত সকলের। না হলে কিন্তু বাস্তু ত্রুটির সৃষ্টি হয়। বাস্তুত্রুটির কারণে পরিবারের সদস্যদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।
রান্নাঘর যেহেতু খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং রান্নাঘর সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। না হলে মা লক্ষ্মী সেই পরিবারে থাকেন না। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান ও জীবনে সাফল্য অর্জন করতে চান তাহলে রান্নাঘরের এই টিপসগুলি মেনে চলবেন। না হলে আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কী কী মানবেন।

- জাঙ্কফুড বা বাসি খাবার
রান্নাঘরে রাতে আপনি কখনই জাঙ্কফুড বা বাসি খাবার রাখবেন না। এতে কিন্তু মা অন্নপূর্ণা দেবী খুব রেগে যান। দেবীর রাগের কারণে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। এমনকি অর্থহানি পর্যন্ত হতে পারে। তাই আগেই সাবধান হোন।
- ভাঙা বাসন
রান্না ঘরে কখনোও ভাঙা বাসন রাখবেন না। যদি আপনার রান্নাঘরে ভাঙা প্লেট, থালা-বাসন থাকে তা আপনি সরিয়ে দেবেন। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। সমস্ত ঝামেলার সম্মুখীন হতে হতে পারে আপনাকে।
- ছুঁড়ি, কাঁচি
ছুঁড়ি, কাঁচির মতো ধারালো জিনিস রান্না ঘরে একদমই রাখবেন না। এগুলি অন্য জায়গায় সরিয়ে রাখার চেষ্টা করুন। আর যদি এগুলি আপনি রান্নাঘরে রাখেন তাহলে রাতে শোওয়ার আগে তার ওপরে কোনও কাপড় চাপা দিয়ে রাখবেন। সকালে ঘুম থেকে উঠেই এই ধারালো জিনিসগুলি দেখবেন না। এতে সংসারে অশান্তির পরিবেশ লেগে থাকে। সেই সঙ্গে বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তির অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে।
- খালি বাক্স রাখবেন না
রান্নাঘরে কখনোই খালি বাক্স রাখা উচিত নয়। যদি বাক্সে জিনিস শেষ হয়ে যায়। তাতে অন্তত কোন না কোন কিছু রেখে দেওয়ার চেষ্টা করবেন। এতে মা লক্ষ্মী খুশি হন। না হলে আপনার পরিবারের রাহু ও শনির দৃষ্টি পড়বে এবং নেতিবাচক প্রভাব পড়বে। এতে আপনার পরিবারের মারামারির পরিবেশ লেগে থাকবে। অশান্তি হতে থাকবে। আর্থিক দিকে নানান সমস্যা হবে। তাই জীবনে সুখে থাকতে রান্নাঘরের এই টিপসগুলো মেনে চলুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)



Click it and Unblock the Notifications