Sunday Lucky Zodiac Signs: রবিবার সূর্যের কৃপায় ঝলমল করবে ৫ রাশির ভাগ্য!

Sunday Lucky Zodiac Signs: রবিবার দিনটি সূর্যের উদ্দেশ্যে নিবেদিত। জ্যোতিষ গণনা অনুসারে, এই রবিবার অর্থাৎ ৮ অক্টোবর চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে। এ দিন গঠিত হবে অতি শুভ সিদ্ধ যোগ। রবিবার প্রথমে থাকবে পুষ্য নক্ষত্র, তারপর হবে অশ্লেষা নক্ষত্র।

জ্যোতিষশাস্ত্র বলছে, রবিবার সিদ্ধ যোগের প্রভাবে এবং সূর্যের আশীর্বাদে সৌভাগ্য ফিরবে পাঁচ রাশির জাতকদের জীবনে। দেখে নিন কোন কোন রাশির জাতকদের খুব ভালো কাটবে দিনটি।

Sunday Lucky Zodiac Signs

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের এই রবিবার সম্পত্তি সংক্রান্ত লাভ হতে পারে। আবার অর্থ লাভও হতে পারে। মন খুব খুশি থাকবে আপনার। সামাজিক কাজে অংশ নিতে পারেন আপনি। সেবামূলক কাজে সময় কাটবে। সাংসারিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

সিংহ রাশি

সারাদিন এনার্জিতে ভরপুর থাকবে এই জাতকরা। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। কাজের পথে আসা বাধা দূর হবে। মানসিকভাবে আপনি খুব ভালো বোধ করবেন। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারেন।

বৃশ্চিক রাশি

ব্যবসায় সাফল্য লাভ করবেন বৃশ্চিক রাশির জাতকরা। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। বন্ধুবান্ধবদের সঙ্গেও ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। তবে আপনার বাবার শারীরিক সমস্যা হতে পারে। অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান।

কুম্ভ রাশি

সিদ্ধ যোগের শুভ প্রভাবে ভাগ্য খুলবে কুম্ভ রাশির জাতকদের। যে কাজের জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই কাজ সম্পন্ন হতে পারে। সঙ্গীর সঙ্গে চলমান ঝামেলার অবসান হবে। তবে কোনও কারণে খরচ বাড়তে পারে।

মীন রাশি

পারিবারিক অশান্তি ঠিক হয়ে যেতে পারে এই রবিবার। যাঁরা অন্য কোথাও চাকরির চেষ্টা করছেন, তাঁদের হাতে ভালো সুযোগ আসতে পারে। মন খুব ভালো থাকবে আপনার। বড় অঙ্কের টাকা লেনদেন করতে পারেন এই জাতকরা।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, October 7, 2023, 21:31 [IST]
X
Desktop Bottom Promotion