Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রবিবার গজকেশরী রাজযোগে বাম্পার লাভ ৫ রাশির জাতকদের!
Sunday Lucky Zodiac Signs: আগামীকাল, ৩ ডিসেম্বর চন্দ্র সিংহ রাশিতে গমন করতে চলেছে। এই দিনে বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরের থেকে চতুর্থ ও দশম ঘরে থাকবে, যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে। এর পাশাপাশি রবিবার ঐন্দ্র যোগ, রবি যোগ ও অশ্লেষা নক্ষত্রের শুভ সংযোগও থাকছে।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, রবিবার এই শুভ যোগের সুফল পাবেন ৫ রাশির জাতকরা। পরিবারের সঙ্গে দিনটা ভালো কাটবে এবং ধন লাভের সম্ভাবনা রয়েছে।

মেষ রাশি
রবিবার দিনটা মেষ রাশির জাতকদের খুব ভালো কাটবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই পরিবারের সদস্যদের পরামর্শ নিন। এতে আপনারই লাভ হবে। এই রাশির অবিবাহিত জাতকদের বিয়ের তারিখ ঠিক হতে পারে, যে কারণে বাড়ির পরিবেশ খুব ভালো থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন। যেখানে আপনার অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে সুখবর পেতে পারেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হতে পারে।
মিথুন রাশি
রবি যোগ মিথুন রাশির জন্য খুব উপকারী হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। কোনও সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার আলাপ হবে, যা ভবিষ্যতে আপনার কাজে আসবে। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সফল হবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি হবে। চাকুরিজীবীরা রবিবারের ছুটি পুরোপুরি উপভোগ করতে পারবেন। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটা খুব ভালো যাবে। রবিবার সকালে কোনও ভালো খবর পেতে পারেন, যে কারণে আপনি সারাদিন খুব খুশি থাকবেন। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে আপনি স্বস্তি পাবেন। জীবনসঙ্গীর সাপোর্ট পাবেন। পিতা-মাতার সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। ব্যবসায়ীরা অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে তাঁরা তাঁদের বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং ভালো লাভও পাবেন।
ধনু রাশি
গজকেশরী যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির উপর। রবিবার ছুটির দিনটা পুরোপুরি উপভোগ করবেন। ভাইদের সহায়তায় গৃহস্থালীর কাজগুলি দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবেন। পিতা-মাতারা তাঁদের সন্তানের সঙ্গে ভালো সময় কাটাবেন। আপনি আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য জমি বা অন্যান্য কিছুতে বিনিয়োগ করতে পারেন, যা ভবিষ্যতে লাভদায়ক হবে। এ দিন আপনি এক বিশেষ বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন, যাঁর কাছ থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। ব্যবসায়ীরা ভালো চুক্তি করতে সফল হবেন, যা থেকে ধনসম্পদ লাভ সম্ভব।
মীন রাশি
রবিবার দিনটা মীন রাশির জাতকদের খুব ভালো যাবে। সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। চাকুরিজীবীরা রবিবার ছুটির দিনটা খুব ভালো কাটাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা কোনও ভালো খবর পেতে পারেন। সামাজিক কাজের জন্য সরকার কর্তৃক সম্মানিত হওয়ার মতো সুখবরও পেতে পারেন এ দিন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications