Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Sunday Lucky Zodiac Signs: দীপাবলিতে সৌভাগ্য ফিরবে ৫ রাশির জীবনে, বাড়বে ধনসম্পত্তি!
জ্যোতিষ গণনা অনুসারে, এ বছর কালীপুজো এবং দীপাবলির দিন চাঁদ গোচর করবে তুলা রাশিতে। সূর্যও বর্তমানে তুলা রাশিতেই অবস্থান করছে। ফলে তুলা রাশিতে সূর্য ও চাঁদের সংযোগ হবে। এর সঙ্গে থাকবে আয়ুষ্মান যোগ ও সৌভাগ্য যোগ। স্বাতী নক্ষত্র ও বিশাখা নক্ষত্রের প্রভাবও থাকবে এই দিন।
জ্যোতিষশাস্ত্র বলছে, দীপাবলির দিনটা ৫ রাশির জাতকদের সবথেকে ভালো কাটবে। ধনসম্পদ বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে সাফল্য লাভ হবে। জেনে নিন কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছে কালী পুজোয়।

কর্কট রাশি
কালীপুজোর দিনটি খুব ভালো কাটবে কর্কট রাশির জাতকদের। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাবেন। পুরানো কোনও বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে। এ দিন কোনও সুখবর পেতে পারেন। এর ফলে আপনি খুব খুশি হবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকরা এবার কালীপুজোয় পরিবারের সঙ্গে তীর্থ যাত্রায় যেতে পারেন। যে সব শিক্ষার্থীরা কোনও বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পড়াশোনায় মনোযোগ আরও বাড়বে। ব্যবসায় আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। সন্তানের দিক থেকে ভালো সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের উপর মা কালীর আশীর্বাদ থাকবে। ক্যারিয়ারে উন্নতি হতে পারে। সবথেকে কঠিন কাজও আপনি এ দিন খুব সহজে করে ফেলতে পারবেন। ঋণ পরিশোধে সফল হবেন। এই সময় বন্ধুবান্ধবদের নিজের পাশে পাবেন।
ধনু রাশি
ব্যবসায় বড় ধরনের লাভ হতে চলেছে। নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য দীপাবলির দিনটি শুভ। তবে কোনও কিছু করার আগে অভিজ্ঞ কারুর সঙ্গে পরামর্শ করে নেবেন। এ দিন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন ধনু রাশির জাতকরা।
মকর রাশি
জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। এ দিন কোনও সরকারি প্রকল্প থেকে লাভবান হতে পারেন। পরিবারের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায়ীরা আর্থিকভাবে লাভবান হবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications