২৪ অগস্ট থেকে ৫ গ্রহের বক্র গতি শুরু! প্রভাব পড়বে এই ৪ রাশির উপর

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের গতিবিধির বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তনের পাশাপাশি বক্রী এবং মার্গীও হয়। গ্রহের গতিবিধির প্রভাব সরাসরি পড়ে ১২ রাশির জাতকের উপর।

২৪ অগস্ট থেকে ৫ গ্রহ একসঙ্গে বক্র গতিতে বিচরণ শুরু করবে। এই ৫টি গ্রহ হল শনি, রাহু, কেতু, শুক্র এবং বুধ। বর্তমানে শনি, রাহু, কেতু এবং শুক্র বক্র গতিতেই রয়েছে। এবার ২৪ অগস্ট থেকে বুধও বক্রী হতে চলেছে। এই ৫ গ্রহের একসঙ্গে বক্রী হওয়ার কারণে কিছু রাশির উপর বিশেষ প্রভাব দেখা যাবে। জেনে নিন কোন কোন রাশি রয়েছে তালিকায়।

Five Planets are Retrograde

মেষ রাশি

একসঙ্গে পাঁচ গ্রহের বক্র গতি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে। এই সময় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা এই সময় সুখবর পেতে পারেন। বড় সাফল্য আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। এই সময় মেষ রাশির জাতকদের স্বাস্থ্যও ভাল থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা এই সময় ভাল ফল পাবেন। আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। ধন-দৌলত এবং মান-সম্মান বাড়বে। আদালতে কোনও মামলা চললে তাতে জয় হবে। ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

পাঁচ গ্রহের বক্রী চলন সিংহ রাশির জাতকদের জন্য ফলদায়ক হতে চলেছে। চাকরিতে পদ লাভের সম্ভাবনা রয়েছে। রাজনীতি ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় সুখবর পেতে পারেন। যে কাজগুলো গত কয়েক মাস ধরে আটকে আছে বা নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে, সে সব কাজ এইসময় সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। এই সময় হঠাৎ কোথাও থেকে অর্থ লাভের সুযোগ আসবে।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জন্য এই পাঁচ গ্রহের বক্র গতি খুব শুভ হবে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। অর্থ লাভ হবে। আটকে থাকা কাজগুলো যত দ্রুত সম্ভব শেষ হবে। সমাজে মান-সম্মান বাড়বে। ব্যবসায় নতুন সুযোগ আসবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Thursday, August 24, 2023, 12:05 [IST]
X
Desktop Bottom Promotion