Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
February Horoscope 2023: ফেব্রুয়ারিতে বিপদ অপেক্ষা করছে এই ৫ রাশির জাতকদের জন্য! সাবধান হোন এখনই
চলতি বছরের দ্বিতীয় মাসে কী ঘটবে জীবনে, ভাগ্য সহায় হবে কিনা, তা নিয়ে সকলেই চিন্তিত। জ্যোতিষ গণনা করে এ বিষয়ে সহজেই জানা যেতে পারে। ফেব্রুয়ারিতে একাধিক গ্রহ অবস্থান পরিবর্তন করতে চলেছে। গ্রহের এই পরিবর্তন কোনও রাশির জীবনে শুভ সময়ের সূচনা করবে, আবার কারও কারও ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে।

জ্যোতিষ গণনা অনুযায়ী, ফেব্রুয়ারিতে একাধিক রাশির জাতকদের খারাপ সময় চলবে। তাই এই মাসে কয়েকটি রাশির জাতকদের অত্যন্ত সতর্কভাবে পা ফেলে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে ফেব্রুয়ারিতে, তা দেখে নিন -

মিথুন রাশি
এই রাশির জাতকরা চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। ব্যবসায়ীদের পথে তাদের কম্পিটিটররা সমস্যা সৃষ্টি করতে পারে। প্রথম ১৫ দিনে খরচ বেশি হবে এবং ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে আপনাকে খুব সাবধানে এবং ভেবেচিন্তে কাজ করতে হবে, কারণ সমস্যা চলতেই থাকবে। এই কারণে আপনি মানসিকভাবে ভালো থাকবেন না।

কর্কট রাশি
অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন এবং তাঁদের আদেশ মেনে চলুন। ক্যারিয়ারে বাধা পড়তে পারে। আপনি সময়মতো আপনার কাজ শেষ করতে পারবেন না। ব্যবসায়ীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন না। ব্যবসায়িক প্রতিযোগীরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাই তাদের থেকে খুব সতর্ক থাকুন। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলুন। এই সময় পরিবারের সদস্যদের মধ্যে বিতর্ক হতে পারে।

সিংহ রাশি
চাকরি ক্ষেত্রে চাপের মুখে পড়তে পারেন সিংহ রাশির জাতকরা। ব্যবসায়ীরা তাদের প্রত্যাশা অনুযায়ী লাভ পাবেন না। এই পরিস্থিতিতে ব্যবসায়িক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এই সময় আর্থিক ক্ষতিও হতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকারা ক্যারিয়ারের ক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে কাজে মন বসবে না, যে কারণে কাজ শেষ করতে বিলম্ব হবে। ব্যবসার ক্ষেত্রেও একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম করতে হবে। ঋণও নিতে হতে পারে। বিনিয়োগ থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারে সম্প্রীতির অভাব দেখা দিতে পারে, যে কারণে আপনার বাড়িতে ঝগড়া-বিবাদ লেগেই থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে।

কুম্ভ রাশি
এই মাসে কুম্ভ রাশির জাতকরা চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হবেন। কাজের চাপও বাড়বে অনেক বেশি। ব্যবসায় লাভও হবে না আবার লোকসানও হবে না। পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। নিজের কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications