Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সেপ্টেম্বরেেই মহালয়া ও বিশ্বকর্মা পূজা, দেখে নিন এই মাসের ব্রত ও উৎসবের সম্পূর্ণ তালিকা
সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরসুম। বিশ্বকর্মা পূজা, মহালয়া পড়েছে সেপ্টেম্বরে। নবরাত্রিও শুরু হচ্ছে এই মাসেই। এছাড়াও, আরও অনেক ব্রত ও উৎসব উদযাপিত হবে সেপ্টেম্বর মাসে।

চলুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের সেপ্টেম্বরে কবে কোন ব্রত ও উৎসব উদযাপিত হতে চলেছে -

০৪ সেপ্টেম্বর ২০২২ : রাধাষ্টমী
কৃষ্ণ জন্মাষ্টমীর প্রায় ১৫ দিন পর রাধাষ্টমী উদযাপিত হয়। এই দিনটি শ্রী কৃষ্ণের প্রিয়তমা রাধারানীর জন্মোৎসব হিসেবে পালিত হয়। চলতি বছর রাধাষ্টমী পড়েছে ০৪ সেপ্টেম্বর।

০৫ সেপ্টেম্বর ২০২২ : শিক্ষক দিবস
প্রতি বছর ৫ সেপ্টেম্বর দেশজুড়ে শিক্ষক দিবস পালিত হয়। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের জন্মদিন উপলক্ষে এই দিনটিকেই শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। রাষ্ট্রপতি বা রাজনীতিবিদ হওয়ার আগে রাধাকৃষ্ণণের পরিচিতি ছিল একজন নিষ্ঠাবান শিক্ষক হিসেবে।

০৬ সেপ্টেম্বর ২০২২ : পরিবর্তনী একাদশী
ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীকে পরিবর্তনী একাদশী বলা হয়। পুরাণ অনুযায়ী, এ দিন বিষ্ণু যোগ নিদ্রার সময় পাশ ফেরেন। চতুর্মাসে প্রথমবার তাঁর স্থান পরিবর্তন হয়, তাই একে পরিবর্তনী একাদশী বলে। চলতি বছর ০৬ সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী।

০৮ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর ২০২২ : প্রদোষ ব্রত
প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এই দিনে শিব-পার্বতীর পূজা করা হয়। এ বছর সেপ্টেম্বর মাসে প্রদোষ ব্রত পড়েছে ০৮ ও ২৩ তারিখ।

০৯ সেপ্টেম্বর ২০২২ : অনন্ত চতুর্দশী
দশ দিন ধরে চলা গণেশ উৎসব শেষ হয় অনন্ত চতুর্দশীর দিন। এ দিন গণেশ প্রতিমার বিসর্জন করা হয়। ২০২২ সালে ০৯ সেপ্টেম্বর গণপতি বাপ্পাকে বিদায় জানানো হবে।

১০ সেপ্টেম্বর ২০২২ : ভাদ্র পূর্ণিমা ও পিতৃপক্ষ আরম্ভ
এই বছর পিতৃপক্ষ শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। এই সময় স্বর্গত পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ এবং পিন্ড দান বা শ্রাদ্ধের মতো আচার-অনুষ্ঠান করা হয়। বিশ্বাস করা হয়, পূর্বপুরুষরা সন্তুষ্ট থাকলে পরিবারের উপর সর্বদা তাঁদের আশীর্বাদ থাকে। এ দিনই পড়েছে ভাদ্র পূর্ণিমা।

১৭ সেপ্টেম্বর ২০২২ : বিশ্বকর্মা পূজা
প্রতি বছর কন্যা সংক্রান্তির দিন দেব শিল্পী বিশ্বকর্মার জয়ন্তী পালিত হয়। এ বছর ১৭ সেপ্টেম্বর পড়েছে বিশ্বকর্মা পুজো। কারিগরী শিল্প বিশ্বকর্মার হাত ধরেই এসেছে বলে বিশ্বাস। পৌরাণিক কাহিনী অনুসারে, প্রাচীনকালের সমস্ত অস্ত্রশস্ত্র ও প্রাসাদগুলি নির্মাণ করেছিলেন ভগবান বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজোর দিনে বিভিন্ন কলকারখানা, শিল্প, অফিস, দোকান, বাড়িতে যাদের গাড়ি বা মেশিন আছে এবং অন্যান্য নির্মাণ স্থানেও বিশ্বকর্মার পূজা সর্বাধিক প্রচলিত। এই দিনে সমস্ত রকম যন্ত্রপাতির বিশেষ পূজা করার রীতি রয়েছে।

২১ সেপ্টেম্বর ২০২২ : ইন্দিরা একাদশী
পিতৃপক্ষের সময়ের একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয়। চলতি বছর ২১ সেপ্টেম্বর ইন্দিরা একাদশী। কথিত আছে, এই একাদশী ব্রত পালন করলে পূর্বপুরুষরা শান্তি ও মোক্ষ লাভ করেন।

২৪ সেপ্টেম্বর ২০২২ : মাসিক শিবরাত্রি
প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি পালিত হয়। সেপ্টেম্বরের ২৪ তারিখ পড়েছে মাসিক শিবরাত্রি। এই দিনে মহাদেবের পূজা করা হয় সম্পূর্ণ বিধি মেনে।

২৫ সেপ্টেম্বর ২০২২ : মহালয়া
পিতৃপক্ষের শেষক্ষণ ও মাতৃপক্ষ বা দেবীপক্ষের সূচনাকালের সময়কেই মহালয়া বলা হয়। মহালয়ার দিন গঙ্গায় তর্পণের মাধ্যমেই সমাপ্তি হয় পিতৃপক্ষের। এই বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর।

২৬ সেপ্টেম্বর ২০২২ : শারদীয়া নবরাত্রি
প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শারদীয়া নবরাত্রি শুরু হয়। নবরাত্রির নয় দিন দেবী দুর্গার ৯টি রূপের পূজা করা হয়। এ বার ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে শারদীয়া নবরাত্রি।



Click it and Unblock the Notifications