October Festivals List 2023: উৎসবে ভরপুর অক্টোবর মাস, গোটা মাস জুড়ে কী কী রয়েছে দেখে নিন এক ঝলকে

রবিবার থেকে শুরু হতে চলেছে অক্টোবর মাস। একের পর এক অনেক উৎসব পড়েছে এই মাসে। দুর্গা পূজা, নবরাত্রি, লক্ষ্মী পূজা, পিতৃপক্ষের মতো গুরুত্বপূর্ণ ব্রত ও উৎসব উদযাপিত হবে অক্টোবরে। এছাড়া অক্টোবরে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণও ঘটতে চলেছে। যে কারণে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অক্টোবর মাসের গুরুত্ব আরও বেড়েছে।

আসুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালের দশম মাস অর্থাৎ অক্টোবরে কবে কোন কোন ব্রত ও উৎসব উদযাপিত হতে চলেছে-

october 2023 festivals

অক্টোবর মাসের ব্রত ও উৎসবের সম্পূর্ণ তালিকা

পয়লা অক্টোবর ২০২৩, রবিবার: পিতৃপক্ষের তৃতীয়া শ্রাদ্ধ।
২ অক্টোবর ২০২৩, সোমবার: মহাত্মা গান্ধী জয়ন্তী, সংকষ্টী চতুর্থী ব্রত
৪ অক্টোবর ২০২৩, বুধবার: রোহিণী ব্রত, ষষ্ঠী শ্রাদ্ধ
৯ অক্টোবর ২০২৩, সোমবার: একাদশী শ্রাদ্ধ
১০ অক্টোবর ২০২৩, মঙ্গলবার: মঘা শ্রাদ্ধ, ইন্দিরা একাদশী।
১১ অক্টোবর ২০২৩, বুধবার: প্রদোষ ব্রত
১২ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার: মাসিক শিবরাত্রি
১৪ অক্টোবর ২০২৩, শনিবার: মহালয়া এবং সূর্যগ্রহণ
১৫ অক্টোবর ২০২৩, রবিবার: শারদীয়া নবরাত্রি শুরু
১৮ অক্টোবর ২০২৩, বুধবার: তুলা সংক্রান্তি, বিনায়ক চতুর্থী
২০ অক্টোবর ২০২৩, শুক্রবার: দুর্গা ষষ্ঠী
২১ অক্টোবর ২০২৩, শনিবার: দুর্গা সপ্তমী
২২ অক্টোবর ২০২৩, রবিবার: মহাষ্টমী তিথি
২৩ অক্টোবর ২০২৩, সোমবার: মহানবমী তিথি, শারদীয়া নবরাত্রি সমাপ্ত
২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার: বিজয়া দশমী, দশেরা
২৫ অক্টোবর ২০২৩, বুধবার: পাপাঙ্কুশা একাদশী
২৮ অক্টোবর ২০২৩, শনিবার: কোজাগরী লক্ষ্মী পূজা, চন্দ্রগ্রহণ

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, September 30, 2023, 20:19 [IST]
X
Desktop Bottom Promotion