Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
October Festivals List 2022: দুর্গা পুজো ও দীপাবলি অক্টোবরেই, দেখে নিন এই মাসের ব্রত ও উৎসবের পূর্ণ তালিকা
হিন্দু পঞ্জিকা অনুসারে ২০২২ সালের অক্টোবর মাস পার্বণে ভরা। অনেক বড় বড় উৎসব উদযাপিত হতে চলেছে এই মাসে। দুর্গা পূজা, কালী পূজা, দীপাবলি, ভাইফোঁটা উদযাপিত হবে অক্টোবরেই। এছাড়াও, এই মাসে আরও অনেক বিশেষ উৎসব পালিত হবে।

চলুন দেখে নেওয়া যাক, উৎসবে ভরা এই মাসে কবে, কোন বিশেষ পুজো-পার্বণ উদযাপিত হবে-

১ অক্টোবর - ৫ অক্টোবর ২০২২ : দুর্গা পূজা
এ বছর অক্টোবর মাসের শুরুতেই বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজো। পয়লা অক্টোবর ষষ্ঠী, ২ অক্টোবর সপ্তমী, ৩ অক্টোবর অষ্টমী, ৪ অক্টোবর নবমী এবং ৫ অক্টোবর বিজয়া দশমী। ষষ্ঠী থেকে দশমী, শারদীয়া দুর্গোত্সবের এই পাঁচ দিন আনন্দে মেতে ওঠেন ধনী-দরিদ্র নির্বিশেষে আপামর বাঙালি।

৫ অক্টোবর ২০২২ : বিজয়া দশমী ও দশেরা
দশেরা ও বিজয়া দশমী উদযাপিত হবে ৫ অক্টোবর। কথিত আছে, এই দিনেই শ্রীরাম রাবণকে বধ করে লঙ্কা জয় করেছিলেন। আর, মা দুর্গাও এই দিনে মহিষাসুরকে বধ করেছিলেন। এই কারণে এই দিনটি বিজয়া দশমী নামেও পরিচিত। পাঁচ দিন ব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি হয় বিজয়া দশমীতে। এ দিন দুর্গা বিসর্জন হয়।

৬ অক্টোবর ২০২২ : পাপাঙ্কুশা একাদশী
আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাপাঙ্কুশা একাদশী নামে পরিচিত। এ বছর ৬ অক্টোবর পালিত হবে পাপাঙ্কুশা একাদশী।

৯ অক্টোবর ২০২২ : কোজাগরী লক্ষ্মী পূজা
দুর্গা পুজোর পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে হওয়া লক্ষ্মীপুজোকে বলা হয় কোজাগরী লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমার দিন বাংলার ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। ধনসম্পদ, সমৃদ্ধি ও সৌভাগ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন সকলে।
এই দিনটি শারদ পূর্ণিমা নামেও পরিচিত। এই তিথিতে চন্দ্র দেবতার পূজা করলে বিশেষ লাভ হয় বলে বিশ্বাস।

১৩ অক্টোবর ২০২২ : করবা চৌথ
চলতি বছর করবা চৌথ পালিত হবে ১৩ অক্টোবর। এ দিন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে এবং দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি বজায় রাখার জন্য ব্রত পালন করেন। সূর্যোদয়ের পর থেকে নির্জলা উপবাস থেকে বিবাহিত মহিলারা পালন করেন এই ব্রতের নিয়মকানুন। সন্ধেবেলা চাঁদ উঠলে পুজো শেষ করে প্রসাদ গ্রহণ করেন তাঁরা।

২৩ অক্টোবর ২০২২ : ধনতেরাস
কার্তিক মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উদযাপিত হয়। এ বছর ধনতেরাস পালিত হবে ২৩ অক্টোবর। কথিত আছে, সমুদ্র মন্থনের সময় ত্রয়োদশী তিথিতে ভগবান ধন্বন্তরী হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন। ভগবান ধন্বন্তরীকে শ্রী বিষ্ণুর এক অবতার বলে মনে করা হয়।

২৪ অক্টোবর ২০২২ : কালী পূজা ও দীপাবলি
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মা কালীর আরাধনা করা হয়। বাঙালির এই কালীপুজো বা দীপাবলির সময়ই দেশের অন্যান্য জায়গায় পালিত হয় দিওয়ালি। দীপাবলি হল অন্ধকার দূর করে আতশবাজি এবং আলোর রোশনাইয়ে চারিদিক ভরিয়ে তোলার দিন। এই দিন বাঙালি ঘরে যেমন মা কালী পূজিত হন, তেমন অবাঙালি পরিবারগুলিতে পালিত হয় দিওয়ালি। সেখানে পূজিত হন দেবী লক্ষ্মী। তবে দীপাবলির সময় বহু বাঙালি পরিবারেও লক্ষ্মী পুজো হয়ে থাকে। এ বছর কালী পূজা ও দীপাবলি উদযাপিত হবে ২৪ অক্টোবর।

২৬ অক্টোবর ২০২২ : গোবর্ধন পূজা
দীপাবলির পরের দিনই হয় গোবর্ধন পূজা। এই দিনে শ্রীকৃষ্ণ তাঁর কড়ে আঙুলে গোবর্ধন পর্বত তুলে প্রবল বৃষ্টি থেকে নগরবাসীকে রক্ষা করেছিলেন। চলতি বছর ২৬ নভেম্বর গোবর্ধন পুজো। এ দিন গোরু ও গোর্বধন পর্বতের পুজোর রীতি প্রচলিত রয়েছে।

২৭ অক্টোবর ২০২২ : ভাইফোঁটা
কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা পালিত হয়। এই দিনে বোনেরা দাদা বা ভাইয়ের দীর্ঘায়ু, সাফল্য ও সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করে এবং ভাইয়ের কপালে ফোঁটা দেয়। চলতি বছর ২৭ অক্টোবর পালিত হবে ভাইফোঁটা।

৩০ অক্টোবর ২০২২ : ছট পূজা
বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে ছট পূজা ধূমধাম করে উদযাপিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে সূর্যদেবের পূজা করা হয়। এ বছর ছট পূজা পালিত হবে ৩০ অক্টোবর।



Click it and Unblock the Notifications