দুর্গা পূজা, নবরাত্রি ছাড়াও আরও অনেক উত্‍সব উদযাপিত হবে অক্টোবরে, দেখুন সম্পূর্ণ তালিকা

অক্টোবর মাস হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এই মাসে অনেক বড় বড় উৎসব পালিত হয়। সাধারণত অক্টোবর মাসেই অর্থাত্‍ বাংলার শরত্‍কালে পালিত হয় বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব শারদীয়া দুর্গা পুজো। এছাড়াও, এই মাসে পিতৃপক্ষের সমাপ্তি, নবরাত্রি, দশেরা, কোজাগরী লক্ষ্মীপুজোর মতো বড় বড় উৎসব উদযাপিত হয়।

Festivals and Vrats in the month of October 2021

এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন, ২০২১ সালের অক্টোবর মাসে কোন কোন উৎসব উদযাপিত হবে এবং তাদের সঠিক তারিখ।

২ অক্টোবর ২০২১ : ইন্দিরা একাদশী

২ অক্টোবর ২০২১ : ইন্দিরা একাদশী

২ অক্টোবর, শনিবার ইন্দিরা একাদশী ব্রত পালন করা হবে। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

৪ অক্টোবর ২০২১ : প্রদোষ ব্রত, মাসিক শিবরাত্রি

৪ অক্টোবর ২০২১ : প্রদোষ ব্রত, মাসিক শিবরাত্রি

৪ অক্টোবর দিনটি শিব ভক্তদের জন্য খুব বিশেষ হতে চলেছে। এই দিন মাসিক শিবরাত্রি ও প্রদোষ ব্রত একসঙ্গে পড়েছে। যেহেতু এটি সোমবার পড়েছে, তাই এটিকে সোম প্রদোষ ব্রত বলা হবে। ভোলেনাথের আশীর্বাদ পেতে এই দিনটি খুবই শুভ।

৬ অক্টোবর ২০২১ : মহালয়া

৬ অক্টোবর ২০২১ : মহালয়া

মহালয়া-তেই পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু হয়। গঙ্গার ঘাটে এদিন প্রয়াত পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনায় তর্পণ করে থাকেন বহু মানুষ। এবার মহালয়া পড়েছে ৬ অক্টোবর।

৭ অক্টোবর ২০২১ : শারদীয়া নবরাত্রি শুরু

৭ অক্টোবর ২০২১ : শারদীয়া নবরাত্রি শুরু

এবছর শারদীয়া নবরাত্রি শুরু হতে চলেছে ৭ অক্টোবর থেকে এবং শেষ হবে ১৪ অক্টোবর। নবরাত্রির প্রথম দিনে ঘটস্থাপন করা হয়। এই নয় দিনের উৎসবে মা দুর্গার নয়টি ভিন্ন রূপের পূজা করা হয়ে থাকে।

দুর্গা পুজো ২০২১

দুর্গা পুজো ২০২১

১১ অক্টোবর, বুধবার মহাষষ্ঠী। এই দিন থেকেই শুরু হবে দুর্গা পূজা। ১২ অক্টোবর মহাসপ্তমী, ১৩ অক্টোবর মহাঅষ্টমী, ১৪ অক্টোবর পালিত হবে মহানবমী এবং ১৫ অক্টোবর বিজয়া দশমী। তারপর আবার এক বছরের প্রতীক্ষা শুরু হবে বাঙালি জাতির।

১৫ অক্টোবর ২০২১ : দশেরা

১৫ অক্টোবর ২০২১ : দশেরা

বিজয়া দশমীর দিন দেশের অনেক রাজ্যে দশেরা পালিত হয়। মনে করা হয়, এদিনই রাবণ বধ করেছিলেন শ্রীরামচন্দ্র। এবছর দশেরা উৎসব ১৫ অক্টোবর, শুক্রবার উদযাপিত হবে।

১৬ অক্টোবর ২০২১ : পাপনকুশা একাদশী

১৬ অক্টোবর ২০২১ : পাপনকুশা একাদশী

বছরের সমস্ত একাদশী তিথিই ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। ১৬ অক্টোবর, পাপনকুশা একাদশী ব্রত পালিত হবে। এই দিনে ভক্তরা নিষ্ঠা ভরে বিষ্ণু পূজা করেন।

১৯ অক্টোবর ২০২১ : শারদ পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো

১৯ অক্টোবর ২০২১ : শারদ পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পুজো

শারদ পূর্ণিমা, কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত। বছরের এই পূর্ণিমা তিথি খুবই বিশেষ বলে বিবেচিত হয়। এই দিন চন্দ্র তাঁর ষোল কলা পূর্ণ করে বলে মনে করা হয়। ঘরে ঘরে এদিন দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, একে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়। পঞ্জিকা অনুসারে, এবছর ১৯ অক্টোবর পড়েছে কোজাগরী লক্ষ্মী পুজো।

২৪ অক্টোবর ২০২১ : করবা চৌথ

২৪ অক্টোবর ২০২১ : করবা চৌথ

করবা চৌথ মূলত উত্তর ও উত্তর পশ্চিম ভারতে পালনীয় ব্রত। এই দিন বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গলকামনায় সারাদিন নির্জলা উপবাস রেখে সন্ধেবেলায় চাঁদ ওঠার পর স্বামীর হাত থেকে খাবার ও জল খেয়ে উপবাস ভঙ্গ করেন। কার্তিক মাসের চতুর্থী তিথিতে এই উৎসব পালিত হয়। এই বছর করবা চৌথ পড়েছে ২৪ অক্টোবর।

X
Desktop Bottom Promotion