Festivals in November 2022 : নভেম্বর মাসে কোন কোন ব্রত ও উৎসব উদযাপিত হতে চলেছে? দেখে নিন সম্পূর্ণ তালিকা

হিন্দু পঞ্জিকা অনুসারে, ২০২২ সালের নভেম্বর মাস উৎসবে ভরা। ১৭ নভেম্বর পর্যন্ত থাকবে কার্তিক মাস এবং ১৮ নভেম্বর থেকে শুরু হবে অগ্রহায়ণ মাস। মাসভর রয়েছে নানা ধর্মীয় রীতি।

Festivals and Vrats in the month of November 2022

আসুন দেখে নেওয়া যাক, চলতি বছর নভেম্বর মাসে কবে, কোন ব্রত ও উৎসব উদযাপিত হতে চলেছে -

গোপাষ্টমী : ০১ নভেম্বর ২০২২

গোপাষ্টমী : ০১ নভেম্বর ২০২২

কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় গোপাষ্টমী। এই দিনে গরুর পূজা করা হয়। এই বছর অর্থাৎ ২০২২ সালে, গোপাষ্টমী উদযাপিত হয়েছে ০১ নভেম্বর, মঙ্গলবার।

জগদ্ধাত্রী পূজা : ০২ নভেম্বর ২০২২

জগদ্ধাত্রী পূজা : ০২ নভেম্বর ২০২২

কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা হয়। মা দুর্গা অপর রুপ দেবী জগদ্ধাত্রী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর, গুপ্তিপাড়া ও নদীয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসব জগৎ বিখ্যাত। এ বছর ২ নভেম্বর পড়েছে জগদ্ধাত্রী পূজার নবমী তিথি।

দেব প্রবোধিনী একাদশী ও তুলসী বিবাহ : ০৪ নভেম্বর ২০২২

দেব প্রবোধিনী একাদশী ও তুলসী বিবাহ : ০৪ নভেম্বর ২০২২

প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসী বিবাহ পালিত হয়। এ দিন তুলসী গাছের সঙ্গে ভগবান বিষ্ণুর শালিগ্রাম রূপের বিবাহ হয়।

অন্যদিকে, কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী তিথি প্রবোধিনী একাদশী বা দেবোত্থান একাদশী নামে পরিচিত। পুরাণ অনুযায়ী, দেবশয়নী একাদশীতে শ্রী বিষ্ণু নিদ্রা যান এবং তার চার মাস পর দেবোত্থান একাদশীতে তিনি নিদ্রা থেকে উত্থিত হন। এই দিন থেকে মাঙ্গলিক কার্য শুরু হয়।

বৈকুণ্ঠ চতুর্দশী : ০৬ নভেম্বর ২০২২

বৈকুণ্ঠ চতুর্দশী : ০৬ নভেম্বর ২০২২

কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব ও শ্রী বিষ্ণু উভয়েরই পূজা করা হয়। একে বৈকুণ্ঠ চতুর্দশী বলা হয়। এবার বৈকুণ্ঠ চতুর্দশী পড়েছে ৬ নভেম্বর।

রাসযাত্রা : ০৭ নভেম্বর ২০২২

রাসযাত্রা : ০৭ নভেম্বর ২০২২

রাসযাত্রা মূলত বৈষ্ণব ধর্মের উৎসব। বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব। এই উৎসবে গোপিনী সহযোগে রাধাকৃষ্ণের আরাধনাই মূল বিষয়। এ বছর রাসযাত্রা উদযাপিত হবে ৭ নভেম্বর।

কার্তিক পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী : ০৮ নভেম্বর ২০২২

কার্তিক পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী : ০৮ নভেম্বর ২০২২

এ বছর কার্তিক পূর্ণিমা পড়েছে ৮ নভেম্বর। হিন্দু ধর্মে, কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন গঙ্গা স্নান করা খুব শুভ। পূর্ণিমা তিথিতে শ্রী বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে, এই দিনে ভগবান শিব ত্রিপুরা রাক্ষসকে বধ করেছিলেন। তাই একে ত্রিপুরী পূর্ণিমাও বলা হয়। এছাড়াও, ভগবান বিষ্ণুর প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতারও এই দিনে আবির্ভূত হয়েছিল।

এই দিনেই পড়েছে গুরু নানক জয়ন্তী। শিখ সম্প্রদায়ের লোকেরা কার্তিক পূর্ণিমার দিনটি গুরু নানক দেবের জন্মদিন হিসেবে উদযাপন করে। একে গুরু নানক প্রকাশ উৎসব বা গুরু পূরব-ও বলা হয়।

কার্তিক পূজা : ১৭ নভেম্বর ২০২২

কার্তিক পূজা : ১৭ নভেম্বর ২০২২

পশ্চিমবাংলায় কার্তিক মাসের শেষ দিন কার্তিক পূজার রীতি প্রচলিত। সেই মতো এ বছর ১৭ নভেম্বর, বাংলার ৩০ কার্তিক পড়েছে কার্তিক পূজা। দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্তিক। শাস্ত্র মতে, কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। সংসারের সুখ-সমৃদ্ধি আসে, আয় এবং উন্নতি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ, বল লাভ হয়।

উৎপন্না একাদশী : ২০ নভেম্বর ২০২২

উৎপন্না একাদশী : ২০ নভেম্বর ২০২২

প্রচলিত ধারণা অনুযায়ী, বিষ্ণু থেকেই একাদশী দেবীর জন্ম। অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশীতে একাদশী মাতা প্রকট হয়েছিলেন। তাই এই একাদশীর নাম উৎপন্না একাদশী। চলতি বছর ২০ নভেম্বর পড়েছে উৎপন্না একাদশী।

X
Desktop Bottom Promotion