May 2022 Vrat And Festivals: অক্ষয় তৃতীয়া, ঈদ ছাড়াও মে মাসে আরও অনেক উৎসব পালিত হবে, দেখুন সম্পূর্ণ তালিকা

ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী বছরের পঞ্চম মাস শুরু হয়ে গিয়েছে। ব্রত এবং উৎসবের দিক দিয়ে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ ও অক্ষয় তৃতীয়ার মতো বিশেষ উৎসবের মাধ্যমে শুরু হয়েছে ২০২২ সালের মে মাস। এছাড়াও, একাধিক ব্রত ও উৎসব উদযাপিত হবে মে মাসে।

Festivals and Vrats in the month of May 2022

আসুন জেনে নেওয়া যাক, চলতি বছর মে মাসে কোন কোন ব্রত ও উৎসব পালিত হতে চলেছে এবং সেগুলির সঠিক তারিখ -

অক্ষয় তৃতীয়া ও ঈদ - ৩ মে ২০২২

অক্ষয় তৃতীয়া ও ঈদ - ৩ মে ২০২২

হিন্দু ধর্মে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটি অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধ। এই তিথিতে পরশুরাম জয়ন্তীও পালিত হয়। ইসলাম সম্প্রদায়ের অন্যতম বড় উত্‍সব ঈদ-উল-ফিতরও এবার ৩ মে উদযাপিত হয়েছে।

রবীন্দ্র জয়ন্তী - ৯ মে ২০২২

রবীন্দ্র জয়ন্তী - ৯ মে ২০২২

রবীন্দ্র জয়ন্তী বা পঁচিশে বৈশাখ বাঙালির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাই প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালিত হয়। ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর ২৫ বৈশাখ পড়েছে ৯ মে, সোমবার।

মোহিনী একাদশী - ১২ মে ২০২২

মোহিনী একাদশী - ১২ মে ২০২২

বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় মোহিনী একাদশী। প্রচলিত ধারণা অনুযায়ী, এ দিন শ্রীবিষ্ণু সমুদ্র মন্থনের সময় উঠে আসা অমৃত কলসকে অসুরদের হাত থেকে বাঁচানোর জন্য মোহিনী রূপ ধারণ করেছিলেন। এ বছর মোহিনী একাদশী পালিত হবে ১২ মে, বৃহস্পতিবার।

প্রদোষ ব্রত - ১৩ মে এবং ২৭ মে ২০২২

প্রদোষ ব্রত - ১৩ মে এবং ২৭ মে ২০২২

প্রতি মাসের কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এই দিনে শিব-পার্বতীর পূজা করা হয়। মে মাসে প্রদোষ ব্রত পালিত হবে ১৩ ও ২৭ তারিখে।

বুদ্ধ পূর্ণিমা - ১৬ মে ২০২২

বুদ্ধ পূর্ণিমা - ১৬ মে ২০২২

বুদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অপরা একাদশী - ২৬ মে ২০২২

অপরা একাদশী - ২৬ মে ২০২২

চলতি বছর ২৬ মে, বৃহস্পতিবার পড়েছে অপরা একাদশী। বিশ্বাস করা হয় যে, এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপায় জ্ঞানে-অজ্ঞানে করা সমস্ত পাপ থেকে মুক্তি মেলে।

মাসিক শিবরাত্রি - ২৮ মে ২০২২

মাসিক শিবরাত্রি - ২৮ মে ২০২২

প্রতি মাসেই মাসিক শিবরাত্রি আসে। বছরে ১২টি মাসিক শিবরাত্রি পালিত হয়। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। এই দিনে ভক্তিভরে মহাদেবের আরাধনা করা হয়।

জ্যেষ্ঠ অমাবস্যা, শনি জয়ন্তী, বট সাবিত্রী ব্রত - ৩০ মে ২০২২

জ্যেষ্ঠ অমাবস্যা, শনি জয়ন্তী, বট সাবিত্রী ব্রত - ৩০ মে ২০২২

জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন। ২০২২ সালে এই দিনেই বট সাবিত্রী ব্রত পালন করা হবে। বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য এই ব্রত পালন করে।

X
Desktop Bottom Promotion