Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
May 2021 : মে মাসে অক্ষয় তৃতীয়া, ইদ, বুদ্ধ পূর্ণিমা, জেনে নিন আর কোন কোন উৎসব পালিত হবে
ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী বছরের পঞ্চম মাস শুরু হয়ে গিয়েছে। ব্রত এবং উৎসবের ক্ষেত্রে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক ব্রত ও উৎসব পালিত হবে চলতি বছর মে মাসে। আজ এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন, মে মাসে কোন কোন উৎসব পালিত হতে চলেছে এবং সেগুলির সঠিক তারিখ।


৭ মে ২০২১ : বরুথিনী একাদশী
হিন্দু পঞ্জিকা অনুসারে, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়। একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়।

৮ মে ২০২১ : শনি প্রদোষ ব্রত
এই মাসে শনি প্রদোষ ব্রত ৮ মে উদযাপিত হবে। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতিমাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালিত হয়। শিবের আশীর্বাদ পাওয়ার জন্য এটিই সেরা দিন।

৯ মে ২০২১ : মাসিক শিবরাত্রি
বৈশাখ মাসের মাসিক শিবরাত্রি ৯ মে পড়েছে। এই দিনে ভোলেনাথের উপাসনা করা বিশেষ ফল প্রাপ্তি হয়।

১১ মে ২০২১ : বৈশাখ অমাবস্যা
বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অন্তিম তিথিকে বৈশাখ অমাবস্যা বলা হয়। অমাবস্যার দিন ধর্মীয় কর্ম, মন্ত্র জপ, পূজা-পাঠ ও দান-ধ্যান করা উচিত। এবছর বৈশাখ অমাবস্যা ১১ মে পড়েছে।

১২ মে ২০২১ : ইদ-উল-ফিতর
ইসলাম ধর্মের মানুষের কাছে এটি সবচেয়ে বড় উৎসব। পুরো রমজান মাসে রোজা পালন করার পরে, চাঁদ দেখার মাধ্যমে এই উৎসব উদযাপন শুরু হয়। এটি আবার মিঠি ইদ নামেও পরিচিত। এই বছর মিঠি ইদ ১২ অথবা ১৩ মে পালিত হবে।

১৪ মে ২০২১ : অক্ষয় তৃতীয়া
১৪ মে অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে। এই দিনে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে, অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন।

১৮ মে ২০২১ : গঙ্গা সপ্তমী
বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তম তিথিতে গঙ্গা মা স্বর্গ থেকে শিবের জটায় অবতরিত হয়েছিলেন। তাই এই দিনটি গঙ্গা জয়ন্তী বা গঙ্গা সপ্তমী হিসেবে পালিত হয়।

২২ মে ২০২১ : মোহিনী একাদশী
এই বছর, ২২ মে মোহিনী একাদশী পড়ছে। এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পড়ে। এই একাদশী ব্রত পালন করলে পুণ্য লাভ সম্ভব হয়।

২৪ মে ২০২১ : সোম প্রদোষ ব্রত
প্রতিমাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এবার প্রদোষ ব্রত সোমবার পড়ছে, তাই এটাকে সোম প্রদোষ ব্রত বলা হবে। এদিন শিবের পুজো করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায়।

২৬ মে ২০২১ : বুদ্ধ পূর্ণিমা
এই বছর বুদ্ধ পূর্ণিমা ২৬ মে, বুধবার উদযাপিত হবে। বিশ্বাস করা হয় যে, এই দিনে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল।

২৯ মে ২০২১ : সংকষ্টী চতুর্থী
প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে সংকষ্টী চতুর্থী পালিত হয়। এই দিন ব্রত পালন করলে সব কষ্ট থেকে মুক্তি লাভ করা যায়।



Click it and Unblock the Notifications