Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Festivals in March 2023: মার্চে দোল ও বাসন্তী পূজা, আর কোন কোন উৎসব উদযাপিত হবে? জেনে নিন
Festivals and Fasts in March 2023 in Bengali: ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, মার্চ হল বছরের তৃতীয় মাস। ব্রত ও উৎসবের দিক থেকে এই মাসটি বিশেষ গুরুত্বপূর্ণ। মার্চের মাঝামাঝি সময় অবধি চলে বাংলা ক্যালেন্ডারের ফাল্গুন মাস। আর, ফাল্গুনের সবচেয়ে বড় উৎসব দোলযাত্রা বা হোলি। এ ছাড়াও, এই মাসে আরও অনেক বড় বড় উৎসব আসতে চলেছে।

আসুন জেনে নেওয়া যাক, দোল ছাড়াও ২০২৩-এর মার্চে আর কোন কোন উৎসব উদযাপিত হতে চলেছে।

৩ মার্চ ২০২৩: আমলকী একাদশী
ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকী একাদশী বা রঙ্গভরী একাদশী পালিত হয়। এ দিন শ্রী বিষ্ণু ও আমলকী গাছের বিশেষ পূজার্চনা করা হয়। বিষ্ণু পুরাণ অনুযায়ী, এই গাছের উৎপত্তি ভগবান বিষ্ণু দ্বারাই হয়েছিল এবং এই গাছেই তিনি বাস করেন বলে মনে করা হয়।
এর পাশাপাশি রঙ্গভরী একাদশীতে হর-পার্বতীর পুজোও করা হয়। মনে করা হয়, এই দিনেই মহাদেব প্রথমবার দেবী পার্বতীকে কাশী নিয়ে আসেন।

৪ ও ১৯ মার্চ ২০২৩ : প্রদোষ ব্রত
প্রতি মাসে যেমন দু'টি একাদশী তিথি থাকে, তেমনই দু'টি প্রদোষ ব্রতও পড়ে। এই দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। শিব ভক্তরা এ দিন নিষ্ঠাভরে ব্রত পালন এবং মহাদেবের পূজা করেন।

৭ মার্চ ২০২৩ : দোল পূর্ণিমা
ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি দোল পূর্ণিমা নামে পরিচিত। এই দিন রঙ খেলায় মেতে ওঠেন আট থেকে আশি। পশ্চিমবঙ্গে এটি বসন্ত উৎসব নামেও পরিচিত। দোলের আগের সন্ধ্যায় ন্যাড়া পোড়ানোর রীতি প্রচলিত। খড়, কাঠ, বাঁশ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ উৎসবের আয়োজন করা হয়। চলতি বছর ৬ মার্চ প্রদোষ কালে ন্যাড়া পোড়া করা হবে।

৮ মার্চ ২০২৩ : হোলি
উত্তর ভারতে হোলি সাধারণত দোল পূর্ণিমার পরের দিন পালিত হয়। এ বছর হোলি পড়েছে ৮ মার্চ, বাংলায় ২৩ ফাল্গুন বুধবার।

৮ মার্চ ২০২৩ : শবে বরাত
এই উৎসব সাধারণত পবিত্র রমজান মাসের আগেই পড়ে। এ দিন ধর্মপ্রাণ মুসলমানরা সারা রাত জেগে থাকে, রোজা রাখে এবং পরদিন ভোর পর্যন্ত পবিত্র কুরআন পাঠ করে। ইসলামী বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তাঁর ভক্তদের অপরাধ ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। মুসলমানরা বিশ্বাস করে যে, শব-ই-বরাতের রাতে আল্লাহ সকলের পূর্ববর্তী ক্রিয়াকলাপের ভিত্তিতে আগামী বছরের ভাগ্য লিখে রাখেন।

১৮ মার্চ ২০২৩ : পাপমোচিনী একাদশী
পাপমোচিনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষ একাদশী তিথিতে পড়ে। কথিত আছে, এই একাদশীর ব্রত পালনে সকল পাপ নাশ হয়। স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে পাপমোচিনী একাদশীর শুভ ফল সম্পর্কে বলেছিলেন।

২৪ মার্চ ২০২৩ : রমজান মাস শুরু
মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে সবচেয়ে পবিত্র মাস রমজান। রমজান মাস শুরু এবং শেষ পুরোটাই নির্ভর করে চাঁদ দেখার ওপর। রমজানের পরই আসে ইসলাম সম্পদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর বা ঈদ। এ বছর ২৪ মার্চ রমজান মাস শুরু হবে। যদিও তা নির্ভর করবে চাঁদ দেখার উপরই।

২৮ মার্চ ২০২৩ : বাসন্তী পূজা
বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা বাসন্তী পূজা হিসেবে প্রসিদ্ধ। ইতিহাস বলছে, চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই প্রকৃত দুর্গা পুজো। চন্দ্র বংশীয় রাজা সুরথ বসন্ত কালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। চলতি বছর বাসন্তী পূজা পড়েছে ২৮ মার্চ, মঙ্গলবার।

২৯ মার্চ ২০২৩ : অন্নপূর্ণা পূজা
দেবী পার্বতীরই আরেক রূপ হল অন্নপূর্ণা। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা করা হয়৷ হিন্দু বিশ্বাস অনুযায়ী, অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। আর্থিক দিকও শক্তিশালী হয়। এ বছর অন্নপূর্ণা পূজা পড়েছে ২৯ মার্চ, বুধবার।

৩০ মার্চ ২০২৩ : রাম নবমী
প্রতি বছর রাম নবমী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে পালিত হয়। এই দিনটি চৈত্র নবরাত্রিরও শেষ দিন। এ বছর ৩০ মার্চ উদযাপিত হবে রাম নবমী। শাস্ত্র অনুসারে, এই দিনেই শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন।



Click it and Unblock the Notifications