June 2022 Festival Calendar : জামাই ষষ্ঠী ও স্নানযাত্রা জুনেই, দেখে নিন এ মাসের ব্রত ও উৎসবের তালিকা

২০২২ সালের জুন মাসে অনেক বড় বড় উৎসব পালিত হতে চলেছে। গঙ্গা দশহরা, জামাইষষ্ঠী, স্নানযাত্রা-সহ একাধিক উৎসব রয়েছে এই মাসে।

Festivals and Vrats in the month of June 2022

এই আর্টিকেল থেকে জেনে নিন, এ মাসে কোন কোন ব্রত, উৎসব আয়োজিত হতে চলেছে -

৫ জুন ২০২২ : জামাইষষ্ঠী

৫ জুন ২০২২ : জামাইষষ্ঠী

বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল জামাইষষ্ঠী। এ দিন জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা ব্রত পালন করেন। এ বছর জামাইষষ্ঠী পড়েছে ৫ জুন।

৯ জুন ২০২২ : গঙ্গা দশহরা

৯ জুন ২০২২ : গঙ্গা দশহরা

হিন্দু পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশেরার উৎসব পালিত হয়। এ বছর ৯ জুন, বৃহস্পতিবার পড়েছে গঙ্গা দশেরা। এই দিনে সঠিক বিধি মেনে গঙ্গা মাতার পূজার্চনা করা হয়। গঙ্গা স্নানেরও বিশেষ গুরুত্ব আছে শাস্ত্রে।

১০ জুন ২০২২ : নির্জলা একাদশী

১০ জুন ২০২২ : নির্জলা একাদশী

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় নির্জলা একাদশী। এ বছর ১০ ও ১১ জুন পালিত হবে নির্জলা একাদশী।

১৪ জুন ২০২২ : বট সাবিত্রী ব্রত, স্নানযাত্রা

১৪ জুন ২০২২ : বট সাবিত্রী ব্রত, স্নানযাত্রা

ভারতের অনেক জায়গায় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বট সাবিত্রীর ব্রত পালন করা হয়। এ দিন বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় দিনভর উপবাস করেন এবং বট গাছের পূজা করেন।

জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রাও পালিত হয়। এই দিন জগন্নাথদেবের জন্মতিথি। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নানবেদীতে আনা হয়। সেখানে তাঁদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়।

২২ জুন ২০২২ : অম্বুবাচী

২২ জুন ২০২২ : অম্বুবাচী

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হন। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। এ বছর ২২ জুন অম্বুবাচী শুরু এবং চলবে ২৬ জুন পর্যন্ত।

২৪ জুন ২০২২ : যোগিনী একাদশী

২৪ জুন ২০২২ : যোগিনী একাদশী

আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে প্রতি বছর যোগিনী একাদশী পালন করা হয়। এই দিন সঠিক বিধি মেনে বিষ্ণু পূজা করা হয়।

২৭ জুন ২০২২ : মাসিক শিবরাত্রি

২৭ জুন ২০২২ : মাসিক শিবরাত্রি

মাসিক শিবরাত্রি প্রতি মাসেই পালিত হয়। পঞ্জিকা মতে, প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি পালন করা হয়।

X
Desktop Bottom Promotion