Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
June 2021 : জামাই ষষ্ঠী, স্নানযাত্রা ছাড়াও এই মাসে আরও অনেক উৎসব পালিত হবে, দেখুন সম্পূর্ণ তালিকা
ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বছরের ষষ্ঠ মাস হল জুন। উৎসব ও ব্রত পালনের দিক দিয়ে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালের জুন মাসে অনেক বড় বড় উৎসব পালিত হতে চলেছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক, এবছর জুন মাসে কোন কোন উৎসব পালিত হতে চলেছে।


২ জুন ২০২১ : কালাষ্টমী
জুন মাসের দ্বিতীয় দিন কালাষ্টমী উদযাপিত হবে। এই দিনটি ভৈরব বাবার পূজা করা হয় এবং তাঁর আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটিতে ব্রত পালন করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই ব্রত পালিত হয়।

৬ জুন ২০২১ : অপরা একাদশী
জ্যেষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে অপরা একাদশী বলা হয়। এই দিনটিকে অচলা একাদশীও বলা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

৭ জুন ২০২১ : সোম প্রদোষ ব্রত
জুন মাসের ৭ তারিখ সোম প্রদোষ ব্রত পালিত হবে। এটি প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। এই দিনে বাবা ভোলেনাথের পুজো করা হয়।

৮ জুন ২০২১ : মাসিক শিবরাত্রি
জ্যেষ্ঠ মাসের মাসিক শিবরাত্রি, ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ৮ জুন পালিত হবে। পঞ্জিকা মতে, প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়।

১০ জুন ২০২১ : বট সাবিত্রী ব্রত
হিন্দু বিবাহিত মহিলাদের কাছে এই ব্রত অনেক গুরুত্বপূর্ণ। এবছর ১০ জুন পালিত হবে বট সাবিত্রী ব্রত। মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য এই ব্রত পালন করেন।

১০ জুন ২০২১ : শনি জয়ন্তী
প্রতি বছর জ্যেষ্ঠ মাসের অমাবস্যার দিন শনি জয়ন্তী উদযাপিত হয়। এবছর ১০ জুন উদযাপিত হবে। ভগবান শনির আশীর্বাদ লাভের জন্য এই দিনে তাঁর বিশেষ পূজা করা হয়।

১৪ জুন ২০২১ : বিনায়ক চতুর্থী
এই দিনে গণেশের পূজা করা হয়। প্রতি মাসের শুক্লপক্ষের চতুর্থীতে বিনায়ক চতুর্থী পালন করা হয়।

১৬ জুন ২০২১ : জামাই ষষ্ঠী
মূলত বাঙালী হিন্দুর ঘরের উৎসব জামাই ষষ্ঠী। জৈষ্ঠ্য মাসের শুক্লা ষষ্ঠীতে জামাই ষষ্ঠী পালিত হয়। এই দিনে মা ষষ্ঠীর পুজোও করা হয়। শাশুড়িরা খুব ঘটা করে এই পুজো করে থাকেন। এই দিনে ঘরের জামাইকে আদর-আপ্যায়ন করেন বাঙালি মায়েরা। শাশুড়ী মাতা এই দিন কন্যা-জামাতার মঙ্গল কামনা করেন।

২০ জুন ২০২১ : গঙ্গা দশেরা
গঙ্গা দশেরা এবছর ২০ জুন উদযাপিত হবে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের দশমি তিথিতে গঙ্গা দশেরা পড়ে। বিশ্বাস করা হয় যে, এই তিথিতেই মা গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন।

২১ জুন ২০২১ : নির্জলা একাদশী
জ্যেষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে নির্জলা একাদশী বলা হয়। এই দিনটিতে ভক্তরা নির্জলা উপবাস করেন।

২১ জুন ২০২১ : গায়ত্রী জয়ন্তী
বিশ্বাস করা হয় যে, জ্যেষ্ঠ মাসের একাদশী তিথিতে মা গায়ত্রী জন্মগ্রহণ করেছিলেন। গায়ত্রী দেবীকে বেদ মাতাও বলা হয়। এই বছর, ২১ জুন গায়ত্রী জয়ন্তী উদযাপিত হবে।

২৪ জুন ২০২১ : জ্যৈষ্ঠ পূর্ণিমা বা স্নানযাত্রা
জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ২৪ জুন পড়েছে। এই দিনে গঙ্গা স্নান ও দান করার বিশেষ গুরুত্ব আছে। হিন্দু মতে, জগন্নাথদেব জ্যৈষ্ঠ পূর্ণিমাতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই এই শুভ তিথিকে জগন্নাথদেবের জন্মতিথি মনে করা হয়। এই পূর্ণিমা তিথিতে জগন্নাথদেবের স্নানকে কেন্দ্র করে উৎসব পালন করা হয়, যা স্নানযাত্রা নামে অভিহিত।



Click it and Unblock the Notifications