Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জুলাইয়ে জগন্নাথ রথযাত্রা, শুরু হচ্ছে শ্রাবণ মাসও, রইল এই মাসের ব্রত-উৎসবের সম্পূর্ণ তালিকা
বছরের সপ্তম মাস হল জুলাই। ব্রত ও উৎসবের দিক থেকে জুলাই মাস বিশেষ গুরুত্বপূর্ণ। দেবশায়নি একাদশী, গুপ্ত নবরাত্রি, রথযাত্রা ও আরও অনেক ব্রত-উৎসব এই মাসে পালিত হবে। জুলাইয়েই শুরু হবে শ্রাবণ মাস। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে।

এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন, ২০২১-এর জুলাই মাসে কোন কোন উৎসব ও ব্রত উদযাপিত হতে চলেছে।

৫ জুলাই ২০২১ : যোগিনী একাদশী
আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলা হয়। এই ব্রত পালন করলে ৮৮ হাজার ব্রাহ্মণ ভোজন করানোর সমান ফল প্রাপ্তি হয়।

৮ জুলাই ২০২১ : মাসিক শিবরাত্রি
চলতি মাসে ৭ জুলাই প্রদোষ ব্রত। তার পরের দিন মাসিক শিবরাত্রি পড়েছে। হিন্দু ধর্মে, প্রতি মাসে আসা শিবরাত্রির বিশেষ গুরুত্ব আছে। মহাদেবের আশীর্বাদ পেতে এই দিনটিতে ভক্তরা তাঁর বিশেষ পূজা করে।

১১ জুলাই ২০২১ : আষাঢ় শুক্লপক্ষ এবং গুপ্ত নবরাত্রি শুরু
আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি ১১ জুলাই থেকে শুরু হবে। এটি ১৯ জুলাই শেষ হবে। এই সময় মা দুর্গার আরাধনা করা হয়।

১২ জুলাই ২০২১ : জগন্নাথ রথযাত্রা
পুরীতে প্রতি বছর ভগবান জগন্নাথের রথযাত্রা হয়, যা সারা বিশ্বে বিখ্যাত। পশ্চিমবঙ্গেও খুব ধুমধাম করে রথযাত্রা উদযাপিত হয়ে থাকে। প্রতি বছর আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়ায় জগন্নাথ রথযাত্রা আয়োজিত হয়। এই বছর এটি সোমবার, ১২ জুলাই পালিত হবে।

১৬ জুলাই ২০২১ : কর্কট সংক্রান্তি
১৬ জুলাই, সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে, তাই এই দিনটি কর্কট সংক্রান্তি হিসেবে পরিচিত।

১৮ জুলাই ২০২১ : শ্রাবণ মাস শুরু
হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব আছে। শ্রাবণ মাস মহাদেবকে সমর্পিত। তাই এই মাসে শিবের পূজা করলে তাঁর আশীর্বাদ মেলে। এবছর ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু এবং ১৭ অগস্ট শেষ হবে।

২০ জুলাই ২০২১ : দেবশায়নি একাদশী, বকরি ঈদ
২০ জুলাই পড়েছে দেবশায়নি একাদশী। এই দিন ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে নিদ্রা অবস্থায় চলে যাবেন। এই দিন থেকে ৪ মাস পর্যন্ত বিষ্ণু নিদ্রা যান। এই দিনটিতে বকরি ঈদ বা কোরবানির ঈদও পড়েছে, যা মুসলিম সম্প্রদায়ের বিশেষ উত্সব।

২৪ জুলাই ২০২১ : গুরু পূর্ণিমা
এই বছর গুরু পূর্ণিমা ২৪ জুলাই উদযাপিত হবে। এই পূর্ণিমার দিন পবিত্র নদীতে স্নান, দান ও ধ্যানের বিশেষ গুরুত্ব আছে।



Click it and Unblock the Notifications