January 2021 Festival Calendar : নতুন বছরের প্রথম মাসে কোন কোন উৎসব উদযাপিত হবে দেখে নিন

দেখতে দেখতে চলে এল নতুন বছর, ২০২১ সাল। নতুন বছর সুখে-শান্তিতে কাটবে এই আশা সবার। আর নতুন বছর আসার সাথে সাথে জানুয়ারি মাসের উৎসবও শুরু হয়ে গেছে। ২০২০ সালে কোনও উৎসবই তেমন ভাল কাটেনি, তবে মানুষ আশা করছে ২০২১ সালে সমস্ত উৎসব আনন্দে কাটবে।

Festivals and Vrats in the month of January 2021

জানুয়ারি মাসে অনেক বড় বড় উৎসব পালিত হতে চলেছে। তাহলে জেনে নিন নতুন বছরের প্রথম মাসে কোন দিন কোন উৎসব পালিত হবে।

২ জানুয়ারি ২০২১ : সঙ্কষ্টি চতুর্থী

২ জানুয়ারি ২০২১ : সঙ্কষ্টি চতুর্থী

পয়লা জানুয়ারি নববর্ষ উদযাপনের পরে ২ জানুয়ারি সঙ্কষ্টি চতুর্থী পালিত হবে। প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে সঙ্কষ্টি চতুর্থী পালন করা হয়। এই উপলক্ষে ভগবান গণেশের পূজা করা হয়।

৯ জানুয়ারি ২০২১ : সফলা একাদশী

৯ জানুয়ারি ২০২১ : সফলা একাদশী

২০২১ সালে সবার প্রথমে সফলা একাদশী পালিত হতে চলেছে। সফলা একাদশী পালন করা হবে ৯ জানুয়ারি। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় সফলা একাদশী। এই দিন ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

১০ জানুয়ারি ২০২১ : প্রদোষ ব্রত

১০ জানুয়ারি ২০২১ : প্রদোষ ব্রত

১০ জানুয়ারি, কৃষ্ণ প্রদোষ ব্রত পালন করা হবে। ভক্তরা ভোলেনাথের আশীর্বাদ পেতে প্রদোষ ব্রত করেন।

১১ জানুয়ারি ২০২১ : মাসিক শিবরাত্রি

১১ জানুয়ারি ২০২১ : মাসিক শিবরাত্রি

হিন্দু বর্ষপঞ্জী অনুসারে, প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি পালিত হয়। জানুয়ারি মাসে ১১ তারিখ মাসিক শিবরাত্রি পালন করা হবে।

১২ জানুয়ারি ২০২১ : স্বামী বিবেকানন্দ জয়ন্তী

১২ জানুয়ারি ২০২১ : স্বামী বিবেকানন্দ জয়ন্তী

স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পিতৃপ্রদত্ত নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন।

১৩ জানুয়ারি ২০২১ : লোহরি

১৩ জানুয়ারি ২০২১ : লোহরি

গোটা উত্তর ভারতে লোহরি মহা ধুমধাম করে পালিত হয়। ১৩ জানুয়ারি, বুধবার লোহরি উদযাপিত হবে।

১৪ জানুয়ারি ২০২১ : মকর সংক্রান্তি ও পোঙ্গল

১৪ জানুয়ারি ২০২১ : মকর সংক্রান্তি ও পোঙ্গল

পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। মকর সংক্রান্তি পালিত হবে ১৪ জানুয়ারি। সূর্য দেব এইদিন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবেন।

যেদিন মকর সংক্রান্তি উদযাপিত হবে, সেইদিনই দক্ষিণ ভারতে পোঙ্গল উদযাপিত হবে। এটি মূলত তামিল উৎসব।

১৫ জানুয়ারি ২০২১ : মাঘ বিহু

১৫ জানুয়ারি ২০২১ : মাঘ বিহু

বিহু অসমের জাতীয় উৎসব। মাগ বিহুর উৎসব কৃষির সাথে জড়িত। তারা তাদের দেবতা ব্রাই শিবরাইকে শস্য উৎসর্গ করে শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করে। এই উৎসব ১৫ জানুয়ারি উদযাপিত হবে।

১৬ জানুয়ারি ২০২১ : বিনায়ক চতুর্থী

১৬ জানুয়ারি ২০২১ : বিনায়ক চতুর্থী

হিন্দুশাস্ত্র মতে, প্রতি মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে বিনায়ক চতুর্থী পালিত হয়। এইবছর ১৬ জানুয়ারি শনিবার পালন করা হবে। এই দিন ভগবান গণপতির বিশেষ পূজা করা হয়।

২০ জানুয়ারি ২০২১ : গুরু গোবিন্দ সিং জয়ন্তী

২০ জানুয়ারি ২০২১ : গুরু গোবিন্দ সিং জয়ন্তী

এইবছর ২০ জানুয়ারি গুরু গোবিন্দ সিং-এর জন্মবার্ষিকী উদযাপিত হবে। গুরু গোবিন্দ সিং জী পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেছিলেন।

২৩ জানুয়ারি ২০২১ : সুভাষ জয়ন্তী

২৩ জানুয়ারি ২০২১ : সুভাষ জয়ন্তী

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু হলেন এক মহান চরিত্র। তিনি নেতাজি নামে সর্বাধিক পরিচিত। বর্তমান ওড়িশা রাজ্যের কটক শহরে ১৮৯৭ সালের ২৩ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।

২৪ জানুয়ারি ২০২১ : পৌষ পুত্রদা একাদশী

২৪ জানুয়ারি ২০২১ : পৌষ পুত্রদা একাদশী

মায়েরা পুত্র প্রাপ্তি ও সন্তানের মঙ্গল কামনায় পুত্রদা একাদশী ব্রত পালন করেন। পৌষ পুত্রদা একাদশী ব্রত ২৪ জানুয়ারি, রবিবার পালন করা হবে।

২৬ জানুয়ারি ২০২১ : প্রজাতন্ত্র দিবস

২৬ জানুয়ারি ২০২১ : প্রজাতন্ত্র দিবস

১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। প্রতি বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়।

২৮ জানুয়ারি ২০২১ : পৌষ পূর্ণিমা

২৮ জানুয়ারি ২০২১ : পৌষ পূর্ণিমা

পৌষ পূর্ণিমা এবছর ২৮ জানুয়ারি পড়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, পৌষ মাসের শুক্লপক্ষের শেষ তারিখকে পৌষ পূর্ণিমা তিথি বলা হয়। এই দিনে ব্রত রাখার পাশাপাশি গঙ্গা স্নান করা এবং দান-ধ্যান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩১ জানুয়ারি ২০২১ : সঙ্কষ্টি চতুর্থী

৩১ জানুয়ারি ২০২১ : সঙ্কষ্টি চতুর্থী

প্রতি মাসে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে সঙ্কষ্টি চতুর্থী পালন করা হয়। ৩১ জানুয়ারি, রবিবার ভগবান গণেশের আশীর্বাদ পেতে ভক্তরা এই ব্রত পালন করবেন।

Story first published: Saturday, January 2, 2021, 15:31 [IST]
X
Desktop Bottom Promotion