ফেব্রুয়ারিতে সরস্বতী পুজো ছাড়াও রয়েছে একাধিক উৎসব, দেখে নিন একনজরে

Festivals in February 2024: ইংরেজি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি। এই মাসে শীত বিদায় নেয়, আগমন ঘটে বসন্তের। প্রতি বছরই ফেব্রুয়ারিতে পালিত হয় অনেক ব্রত ও উৎসব। এ বারও একাধিক উৎসব রয়েছে এই মাসে।

বাঙালির অন্যতম উৎসব সরস্বতী পুজো এ বছর পড়েছে ফেব্রুয়ারিতে। মাসের দ্বিতীয় সপ্তাহে রয়েছে মৌনী আমাবস্যা। এ ছাড়াও আরও অনেক উৎসব উদযাপিত হবে। আসুন জেনে নেওয়া যাক, বছরের দ্বিতীয় মাসে কবে কোন ব্রত ও উৎসব উদযাপিত হবে।

Festivals in February 2024

ফেব্রুয়ারি মাসের ব্রত ও উৎসব

৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার - ষটতিলা একাদশী
৭ ফেব্রুয়ারি, বুধবার - প্রদোষ ব্রত (কৃষ্ণ)
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার - মাসিক শিবরাত্রি
৯ ফেব্রুয়ারি, শুক্রবার - মৌনী অমাবস্যা
১৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার - কুম্ভ সংক্রান্তি
১৪ ফেব্রুয়ারি, বুধবার - সরস্বতী পূজা, বসন্ত পঞ্চমী
২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার - জয়া একাদশী
২১ ফেব্রুয়ারি, বুধবার - প্রদোষ ব্রত (শুক্ল)
২৪ ফেব্রুয়ারি, শনিবার - মাঘী পূর্ণিমা
28 ফেব্রুয়ারি, বুধবার - সংকষ্টী চতুর্থী

ষটতিলা একাদশী

মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ষটতিলা একাদশী নামে পরিচিত। এই তিথিতে সঠিক বিধি মেনে বিষ্ণু পুজো করলে জীবন থেকে সমস্ত দুঃখ-দুর্দশা দূর হয়। ষটতিলা একাদশীতে তিল দান করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই দিন শ্রী বিষ্ণুকে তিলের ভোগ দেওয়া অত্যন্ত শুভ।

এই একাদশীতে ছয় রকমভাবে তিল ব্যবহার করার রীতি রয়েছে - তিল দান, তিল খাওয়া, জলে তিল দিয়ে স্নান, তিল দিয়ে তর্পণ, তিল দিয়ে যজ্ঞ করা, তিল বেটে এর উবটান লাগানো।

মৌনী অমাবস্যা

মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা। মাঘ অমাবস্যা নামেও পরিচিত এই তিথি। এ দিন গঙ্গা স্নান ও দান করা বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই অমাবস্যা তিথিতে প্রয়াগরাজে স্নান করা অত্যন্ত শুভ বলে মানা হয়। মৌনী অমাবস্যায় স্নানের পর মৌনতা অর্থাত্‍ নীরবতা পালন করতে হয়।

সরস্বতী পূজা

মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে প্রতি বছর সরস্বতী পুজো উদযাপিত হয়। হিন্দু ধর্ম মতে, সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী। শ্বেত শুভ্র সাজে বীণা হাতে আমাদের কাছে আসেন মা সরস্বতী। হাতে বীণা থাকার কারণে তিনি দেবী বীণাপাণি। এ দিন সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বড়ে বাগদেবীর আরাধনা করেন পড়ুয়ারা।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion