Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
February 2022 festivals: ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো ও মাঘী পূর্ণিমা, আর কোন কোন উৎসব পালিত হবে? দেখে নিন
ইংরেজি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস হল ফেব্রুয়ারি। ব্রত ও উৎসবের দিক থেকে ফেব্রুয়ারি মাসটি খুবই গুরুত্বপূর্ণ। সরস্বতী পূজা, মৌনী অমাবস্যা, গুপ্ত নবরাত্রি ও মাঘী পূর্ণিমার মতো ব্রত ও উৎসব এই মাসেই পালিত হতে চলেছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই মৌনী অমাবস্যা, তারপর ০২ ফেব্রুয়ারি থেকে মাঘ গুপ্ত নবরাত্রি শুরু হবে। এরপরই পালিত হবে বসত পঞ্চমী বা সরস্বতী পূজা।

তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কবে কোন ব্রত ও উৎসব উদযাপিত হবে।

১ ফেব্রুয়ারি, মঙ্গলবার : মাঘ অমাবস্যা
মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে বলা হয় মৌনী অমাবস্যা। মাঘী অমাবস্যা বা মাঘ অমাবস্যা নামেও পরিচিত এই তিথি। ইংরাজী ক্যালেন্ডার অনুযায়ী, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই পড়েছে মাঘ অমাবস্যা। এই দিনটির একটি আলাদা বিশেষত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে, এই দিনে গঙ্গা স্নান-দান করলে বহুগুণ পুণ্য ফল লাভ হয়।

২ ফেব্রুয়ারি, বুধবার : মাঘ গুপ্ত নবরাত্রি শুরু
হিন্দুধর্মে চৈত্র ও শারদীয়া নবরাত্রি খুব গুরুত্বপূর্ণ। তবে, গুপ্ত শক্তি প্রাপ্ত করতে চান এমন লোকেদের জন্য গুপ্ত নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘ মাসে পড়া নবরাত্রিকে "মাঘ গুপ্ত নবরাত্রি" বলা হয়। ২০২২ সালে, প্রথম নবরাত্রি পড়তে চলেছে মাঘ মাসের শুক্লপক্ষের প্রতিপদে অর্থাৎ ০২ ফেব্রুয়ারি। শেষ হবে ১০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

৪ ফেব্রুয়ারি, শুক্রবার : গণেশ জয়ন্তী
এ বছর গণেশ জয়ন্তী পালিত হবে ৪ ফেব্রুয়ারি, শুক্রবার। বিশ্বাস করা হয় যে, গণেশ জয়ন্তীর দিন ব্রত করলে এবং ভগবান গণেশের জন্মকাহিনী শুনলে মনের সব ইচ্ছা পূরণ হয়।

৫ ফেব্রুয়ারি, শনিবার : বসন্ত পঞ্চমী, সরস্বতী পূজা
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। এই দিনটি আবার বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পের প্রধান দেবী। তাই, এদিন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বড়ে বাগদেবীর আরাধনা করে পড়ুয়ারা। এবছর ৫ ফেব্রুয়ারি, শনিবার পড়েছে সরস্বতী পূজা।

৭ ফেব্রুয়ারি, সোমবার : রথ সপ্তমী
রথ সপ্তমী অচলা সপ্তমী, ভানু সপ্তমী, আরোগ্য সপ্তমী, রথ আরোগ্য সপ্তমী, ইত্যাদি নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে, এই দিনে সূর্যদেব জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনটি 'সূর্য জয়ন্তী' নামেও পরিচিত। এদিন ভগবান সূর্যের পূজা করা হয়।

১২ ফেব্রুয়ারি, শনিবার : জয়া একাদশী
মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জয়া একাদশী ব্রত পালন করা হয়। চলতি বছরে ১২ ফেব্রুয়ারি এই ব্রত পালন হবে। এদিন ভগবান বিষ্ণুর পুজো করার রীতি প্রচলিত আছে।

১৩ ফেব্রুয়ারি, রবিবার : কুম্ভ সংক্রান্তি
সূর্য যেদিন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে, সেদিনটিকে কুম্ভ সংক্রান্তি বলে। কুম্ভ সংক্রান্তির দিন মাঘ মাস শেষ হয় এবং ফাল্গুন মাসের সূচনা হয়। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী এবছর ১৩ ফেব্রুয়ারি কুম্ভ সংক্রান্তি পড়েছে।

১৪ ফেব্রুয়ারি, সোমবার : প্রদোষ ব্রত (শুক্ল)
প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হয়। এই দিনটি ভগবান শিবের জন্য উৎসর্গীকৃত।

১৬ ফেব্রুয়ারি, বুধবার : মাঘী পূর্ণিমা
মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমা হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পূর্ণিমার দিন গঙ্গা স্নান, দান করলে পূণ্য অর্জন হয়। এই দিন বুদ্ধদেব তাঁর পরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন। বিশ্বাস করা হয়, মাঘী পূর্ণিমা তিথিতে পুণ্যস্নানের ফলে সকল মনোবাঞ্ছা পূরণ হয়। ২০২২-এ মাঘী পূর্ণিমা পড়েছে ১৬ ফেব্রুয়ারি, বুধবার।

২০ ফেব্রুয়ারি, রবিবার : সংকষ্টী চতুর্থী
হিন্দু পঞ্জিকা অনুযায়ী, প্রতি মাসের পূর্ণিমার চার দিন পরে সংকষ্টী চতুর্থী পালন করা হয়। এই দিনটি শ্রীগণেশের উদ্দেশ্যে নিবেদিত। গণেশের ভক্তেরা সারাদিন উপবাস রেখে এই দিনটি পালন করেন।

২৭ ফেব্রুয়ারি, রবিবার : বিজয়া একাদশী
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয়। এবছর ২৭ ফেব্রুয়ারি, রবিবার পড়েছে বিজয়া একাদশী।

২৮ ফেব্রুয়ারি, সোমবার : প্রদোষ ব্রত (কৃষ্ণ)
এই দিনটি ভগবান শিবের জন্য উৎসর্গীকৃত। এই ব্রত করার জন্য শিব এবং দেবী পার্বতীর পূজা করা হয়। এদিন ভক্তিভরে ব্রত পালন করে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস।



Click it and Unblock the Notifications