Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সরস্বতী পূজা ছাড়াও ফেব্রুয়ারি মাসে এই সমস্ত উৎসব উদযাপিত হতে চলেছে, রইল তালিকা
নতুন বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছে। আর ফেব্রুয়ারি মাস ঢুকে যাওয়া মানেই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন গোনা শুরু হয়ে যাওয়া। হিন্দুধর্মে এই দিনটার গুরুত্ব অনেক। এছাড়াও এই মাসে আরও অনেক ব্রত ও উৎসব উদযাপিত হতে চলেছে। আজ এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানাব যে, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কোন কোন উৎসব পালিত হবে এবং তার তারিখ সম্পর্কে।


৭ ফেব্রুয়ারি ২০২১ : শতিলা একাদশী
মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শতিলা একাদশীর ব্রত পালন করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়।

৯ ফেব্রুয়ারি ২০২১ : প্রদোষ ব্রত
এই দিনটি ভগবান শিবের জন্য উৎসর্গীকৃত। এই ব্রত করার জন্য শিব এবং দেবী পার্বতীর পূজা করা হয়।

১০ ফেব্রুয়ারি ২০২১ : মাসিক শিবরাত্রি
শিব ভক্তদের জন্য মাসিক শিবরাত্রি হল বিশেষ দিন। এই দিনে ভক্তরা ব্রত রাখে এবং ভগবান শিবের উপাসনা করে।

১১ ফেব্রুয়ারি ২০২১ : মাঘ অমাবস্যা
মাঘ মাসের অমাবস্যার দিন মাঘ অমাবস্যা পালিত হয়। এই দিনটিতে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে।

১২ ফেব্রুয়ারি ২০২১ : মাঘ গুপ্ত নবরাত্রি এবং কুম্ভ সংক্রান্তি
নবরাত্রির সময়ে দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। চৈত্র ও শারদীয়া নবরাত্রি হিন্দুধর্মে খুব গুরুত্বপূর্ণ। গুপ্ত শক্তি প্রাপ্ত করতে চান এমন লোকেদের জন্য গুপ্ত নবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। মাঘ গুপ্ত নবরাত্রি ১২ ফেব্রুয়ারি শুরু হবে। ২১ ফেব্রুয়ারি মাঘ গুপ্ত নবরাত্রির সমাপ্তি হবে।
এছাড়াও, এই দিনে কুম্ভ সংক্রান্তিও পড়েছে। সূর্য এই সময় মকর থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে।

১৫ ফেব্রুয়ারি ২০২১ : গণেশ জয়ন্তী
১৫ ফেব্রুয়ারি, সোমবার বিনায়ক চতুর্থী। এই দিন ভগবান গণেশের পূজা করা হয়।

১৬ ফেব্রুয়ারি ২০২১ : সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী
হিন্দুধর্মাবলম্বীদের কাছে সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী একটি প্রধান উৎসব। এই দিন সঙ্গীত ও বিদ্যার দেবী সরস্বতীর পূজা করা হয়। পাড়ায় পাড়ায়, ঘরে, স্কুলে ধুমধাম করে দেবীর পুজো হয়। এইদিন ছোট থেকে বড় সবাই বাসন্তী রঙের পোশাক পরে।

১৯ ফেব্রুয়ারি ২০২১ : অচলা সপ্তমী, শিবাজি জয়ন্তী
অচলা সপ্তমী ও শিবাজী জয়ন্তীর উৎসব মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তম দিনে উদযাপিত হবে।

২৩ ফেব্রুয়ারি ২০২১ : জয়া একাদশী
জয়া একাদশীর ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন পালন করা হবে।

২৪ ফেব্রুয়ারি ২০২১ : প্রদোষ ব্রত
বিশ্বাস করা হয় যে, প্রদোষ ব্রত পালন করলে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এর প্রভাবে, জীবনের প্রতিটি সঙ্কট থেকে মুক্তি মেলে।

২৭ ফেব্রুয়ারি ২০২১ : মাঘ পূর্ণিমা
মাঘ পূর্ণিমায় চাঁদের পূজা করার বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্ণিমার দিন স্নান, দান করলে পূণ্য অর্জন হয়।



Click it and Unblock the Notifications