ডিসেম্বরে বড়দিন ছাড়াও রয়েছে একাধিক উৎসব, দেখে নিন একনজরে

Festivals in December 2023: ২০২৩ সাল শেষের দিকে। শুরু হয়ে গিয়েছে বছরের শেষ মাস ডিসেম্বর। ডিসেম্বর মাস এলেই নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে যায়। তবে নতুন বছরকে স্বাগত জানানোর আগে প্রতি বছরই ডিসেম্বর মাসে অনেক বড় বড় উৎসব উদযাপিত হয়ে থাকে।

এই মাসের সবচেয়ে বড় আকর্ষণ হল বড়দিন বা ক্রিসমাস। গোটা বিশ্বে জাঁকজমক করে ক্রিসমাস উদযাপিত হয়। এ ছাড়াও আরও অনেক ব্রত ও উৎসব রয়েছে ডিসেম্বরে। জেনে নিন, কবে কোন উৎসব পালিত হবে।

December 2023 Festival Calendar

ডিসেম্বর মাসের ব্রত ও উৎসবের তালিকা

৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার - কালাষ্টমী, কালভৈরব জয়ন্তী
৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার - উৎপন্ন একাদশী
১০ ডিসেম্বর ২০২৩, রবিবার - প্রদোষ ব্রত (কৃষ্ণ)
১১ ডিসেম্বর ২০২৩, সোমবার - মাসিক শিবরাত্রি
১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার - অমাবস্যা
১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার - ধনু সংক্রান্তি
১৭ ডিসেম্বর ২০২৩, রবিবার - বিবাহ পঞ্চমী
২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার - গীতা জয়ন্তী, মোক্ষদা একাদশী
২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার - প্রদোষ ব্রত (শুক্ল)
২৫ ডিসেম্বর ২০২৩, সোমবার - বড়দিন, রোহিণী ব্রত
২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার - পূর্ণিমা
৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার - সংকষ্টী চতুর্থী

ডিসেম্বর মাসে গ্রহ গোচর

১৩ ডিসেম্বর ২০২৩ - ধনু রাশিতে বক্রী হবে বুধ।
১৬ ডিসেম্বর ২০২৩ - সূর্যের ধনু রাশিতে গোচর।
২৫ ডিসেম্বর ২০২৩ - বৃশ্চিক রাশিতে শুক্রের গোচর।
২৭ ডিসেম্বর ২০২৩ - মঙ্গল গ্রহ ধনু রাশিতে প্রবেশ করবে।
২৮ ডিসেম্বর ২০২৩ - বুধ বক্রী গতিতেই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে।
৩১ ডিসেম্বর ২০২৩ - বৃহস্পতি মেষ রাশিতে মার্গী হবে।

উৎপন্ন একাদশী

অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে উৎপন্ন একাদশী পালনের বিধান রয়েছে। পুরাণ অনুসারে, অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিনেই ভগবান বিষ্ণুর মধ্যে থেকে একাদশী দেবীর উৎপত্তি হয়েছিল। এই দেবী এক ভয়ঙ্কর অসুরের হাত থেকে ভগবান বিষ্ণুর জীবন রক্ষা করেছিলেন, এতে খুশি হয়ে বিষ্ণু তাঁর নাম রাখেন 'একাদশী'।

বিবাহ পঞ্চমী

প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় বিবাহ পঞ্চমীর শুভ অনুষ্ঠান। শাস্ত্র মতে, এই তিথিতেই শ্রী রামচন্দ্রের ও মাতা সীতার বিয়ে হয়েছিল। তাই এ দিন দেশের সমস্ত রাম মন্দির এবং অযোধ্যায় মহা ধূমধাম করে উদযাপিত হয়।

গীতা জয়ন্তী

পৌরাণিক কাহিনী অনুসারে, দ্বাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মোক্ষদা একাদশীর দিনেই ভগবান শ্রী কৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। তাই এই তিথি 'গীতা জয়ন্তী' হিসেবে পালন করা হয়। এই উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় গীতা মেলারও আয়োজন করা হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, December 2, 2023, 19:36 [IST]
X
Desktop Bottom Promotion