August Festivals 2023: অগস্টে রাখি বন্ধন, নাগ পঞ্চমী! রইল ব্রত ও উৎসবের সম্পূর্ণ তালিকা

August 2023 Festivals List in Bengali: শুরু হয়ে গেল বছরের অষ্টম মাস অগস্ট (August 2023)। ইংরেজির অগস্ট মাস হচ্ছে অর্ধেক শ্রাবণ এবং বাকি অর্ধেক ভাদ্র। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অগস্ট মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। একাধিক উৎসব রয়েছে গোটা মাস জুড়ে।

এই মাসে ঝুলনযাত্রা, মঙ্গলা গৌরী ব্রত, রাখি বন্ধন, নাগ পঞ্চমী সহ অনেক ব্রত ও উৎসব উদযাপিত হবে। আসুন জেনে নেওয়া যাক, চলতি বছরের অগস্ট মাসে কোন তারিখে কী উৎসব রয়েছে-

August festivals 2023

অগস্ট মাসের ব্রত ও উৎসবের তালিকা

১ অগস্ট ২০২৩, মঙ্গলবার: অধিকমাস পূর্ণিমা ব্রত, শ্রাবণ অধিক মাসের তৃতীয় মঙ্গলা গৌরী ব্রত
৪ অগস্ট ২০২৩, শুক্রবার: বিভুবন সংকষ্টী চতুর্থী
৭ অগস্ট ২০২৩, সোমবার: শ্রাবণ সোমবার
৮ অগস্ট ২০২৩, মঙ্গলবার: শ্রাবণ অধিক মাসের চতুর্থ মঙ্গলা গৌরী ব্রত, কালাষ্টমী
১২ অগস্ট ২০২৩, শনিবার: পুরুষোত্তম একাদশী
১৩ অগস্ট ২০২৩, রবিবার: রবি প্রদোষ ব্রত
১৪ অগস্ট ২০২৩, সোমবার: অধিকমাসের মাসিক শিবরাত্রি, শ্রাবণ সোমবার
১৫ অগস্ট ২০২৩, মঙ্গলবার: স্বাধীনতা দিবস, শ্রাবণ অধিক মাসের পঞ্চম মঙ্গলা গৌরী ব্রত
১৬ অগস্ট ২০২৩, বুধবার: অধিকমাস অমাবস্যা
১৮ অগস্ট ২০২৩, শুক্রবার: মনসা পূজা
২১ অগস্ট ২০২৩, সোমবার: নাগ পঞ্চমী
২৬ অগস্ট ২০২৩, শনিবার: ঝুলনযাত্রা আরম্ভ
২৭ অগস্ট ২০২৩, রবিবার: শ্রাবণ পুত্রদা একাদশী
২৮ অগস্ট ২০২৩, সোমবার: প্রদোষ ব্রত
৩০ অগস্ট ২০২৩, বুধবার: রাখি পূর্ণিমা/রাখি বন্ধন, ঝুলনযাত্রা সমাপ্তি
৩১ অগস্ট ২০২৩, বৃহস্পতিবার: গায়ত্রী জয়ন্তী, রাখি বন্ধন

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, August 4, 2023, 13:26 [IST]
X
Desktop Bottom Promotion