নিত্যদিন দানা দিচ্ছেন পাখিদের? ১টি ভুলেই হতে পারে পিতৃদোষ, সাবধান

By Bhagysree Sarkar

পাখিদের খাওয়াতে আমরা অনেকেই পছন্দ করি। প্রকৃতির ভারসাম্যের জন্য পাখিরা গুরুত্বপূর্ণ। বাড়ির বাগানে বা বাড়ির উঠোনে পাখিদের খাওয়ানোর জন্য আমরা একটি পাত্র রেখেই থাকি। তাতেই সাধারণত আমরা ওই খাবার বা দানা দিয়ে থাকি। অনেকেই মনে করেন পাখিদের খাবার ও জল দেওয়া খুবই পুণ্যের কাজ।

এমনকি বাস্তুশাস্ত্রে পাখিদের খাবার এবং জল দেওয়া খুব ভাল অভ্যাস বলে মনে করা হয়। তবে এক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। তবেই আপনি সফলতা পাবেন। এমনকি, কেটে যেতে পারে আপনার গ্রহের দোষও। জ্যোতিষবিদরা এই বিষয়ে কোন কোন জিনিস মাথায় রাখতে বলেছেন, দেখুন-

Bird
  • রাহু-কেতু এবং শনির অবস্থা আপনার জন্মকুষ্ঠীতে ভালো না হলে কালো রঙের পাখি খাওয়াতে হবে আপনাকে। রাশিতে রাহু-কেতুর মহাদশা থাকলে কালো পাখিদের বাজরা খাওয়ান। কালো পাখিদের খাবার দিলে রাহু, কেতু ও শনির প্রভাব কমে। আপনি যদি শনিকে শান্ত করার জন্য শস্য রাখছেন, তবে এমন পরিস্থিতিতে পশ্চিম দিকেও শস্য রাখুন।
  • চড়ুই পাখি বা এরকম ছোট পাখিকে শস্য দান করলে আপনি শুভ ফল পেতে পারেন। এমনকি, সন্তান লাভের সুখও পেতে পারেন। এছাড়াও, পাখিদের খাওয়ানোও আপনাকে অভ্যন্তরীণ তৃপ্তি দেয়। তাই এই অভ্যাস বজায় রাখুন।

এবার বৃহস্পতির ঘরে প্রবেশ মঙ্গলের, এই রাশিগুলির জাতকদের জীবনে থাকবে শুধু মঙ্গল! দেখুন

  • পাখিদের জল দেওয়া খুব ভাল বলে মনে করা হয়। এটি চাঁদকে শক্তিশালী করে তোলে। শাস্ত্র অনুসারে, উত্তর-পূর্ব অথবা পূর্ব-উত্তর দিকে জল খাওয়ার স্থান তৈরি করুন। এছাড়াও, আপনার বাড়ির উঠানে জলের ব্যবস্থা করে রাখতে পারেন।
  • পাখিদের খাওয়ানোর জন্য কখনই ছাদে নষ্ট গম, চাল বা বাজরা ফেলবেন না। এটি পিতৃ দোষের অধীনে আসে। পাখিদের গম খাওয়ানোর সময় কালো মসুর ডাল মেশাবেন না। তাছাড়া এমনিও মসুর ডাল খাওয়াবেন না। পাখিদের খাওয়ানোর জন্য শুধুমাত্র জোয়ার, বাজরা, গম এবং চাল ব্যবহার করুন।
  • আপনি যদি আপনার উঠোনে বা বারান্দায় পাখিদের জন্য দানা রাখেন, তবে বিশেষ কিছুদিক আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত, দক্ষিণ-পশ্চিম কোণে কখনও দানা রাখবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। আপনি যখনই খাবার ঢালবেন সর্বদা পূর্ব বা উত্তর দিকে ঢালুন। কুষ্ঠীতে সূর্যের অবস্থানকে শক্তিশালী করতে, পূর্ব দিকে সমস্ত পাখির জন্য গম রাখতে পারেন। আপনি ভাতও দিতে পারেন।

Story first published: Saturday, April 13, 2024, 9:00 [IST]
X
Desktop Bottom Promotion