Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
February Horoscope 2023: স্বাস্থ্য, চাকরি থেকে ব্যবসা, কেমন কাটবে ফেব্রুয়ারি মাস? দেখুন মাসিক রাশিফল
February 2023 Monthly Horoscope in Bengali: ২০২৩ সালের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের পরিবর্তনশীল অবস্থানের প্রভাব ১২ রাশির জাতকদের জীবনেই দেখা যাবে। ফেব্রুয়ারি মাসটি কিছু রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু জাতকদের জীবনে বিপদ ঘনিয়ে আসবে!

আসুন জেনে নেওয়া যাক, ফেব্রুয়ারি মাসটি মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত রাশির জাতকদের কেমন যাবে।

মেষ রাশি
স্বাস্থ্য ভালো থাকবে না। স্বাস্থ্যের ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। যারা চাকরি খুঁজছেন, তারা মনের মতো চাকরি পেতে পারেন। আর্থিক দিক ঠিকঠাক থাকবে। তবে খুব ভেবেচিন্তে খরচ করুন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে।
রাশির উপাদান: আগুন
রাশির অধিপতি: মঙ্গল
শুভ সংখ্যা: 7, 10, 29, 34, 47, 58
শুভ দিন: সোমবার, রবিবার, মঙ্গলবার, শনিবার
শুভ রং: গোলাপী, গাঢ় হলুদ, লাল, আকাশী নীল

বৃষ রাশি
কর্মক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটবে। চাকুরিজীবীরা তাদের ভালো পারফরম্যান্সের জোরে নিজের আলাদা পরিচয় তৈরি করতে পারবেন। ব্যবসায়ীদের লাভ হতে পারে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। এই সময়ের মধ্যে আপনার বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আর্থিক অবস্থা স্বাভাবিকের চেয়ে ভালো হবে। মাসের শেষে আয়ের নতুন উৎস পেতে পারেন। স্বাস্থ্য সমস্যা দূর হবে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: 9, 11, 25, 36, 44, 53
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, বুধবার, রবিবার
শুভ রং: সবুজ, গোলাপী, কমলা, লাল, মেরুন

মিথুন রাশি
যে সব শিক্ষার্থীরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা এই সময়ে সাফল্য পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ের সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরি খোঁজা শুরু করার জন্য এটাই সঠিক সময়। এই সময়ে ব্যবসায়ীরা প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। আপনার বিরোধীরা আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা দিতে পারে। মাসের শেষে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য দুর্বল থাকবে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: 4, 8, 23, 30, 49, 52
শুভ দিন: শুক্র, বুধবার, শনিবার, সোমবার
শুভ রং: কমলা, হলুদ, গোলাপী, বেগুনি, ক্রিম

কর্কট রাশি
চাকুরিজীবীরা এই সময়ে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। কিন্তু তারা পূর্ণ সাহসিকতার সহিত প্রতিটি সমস্যা মোকাবিলা করবেন। ব্যবসায়ীদের এই সময়ে ভালো লাভ হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: চন্দ্র
শুভ সংখ্যা: 7, 14, 23, 34, 48, 55
শুভ দিন: সোমবার, শনিবার, বুধবার, শুক্রবার
শুভ রং: সাদা, হলুদ, আকাশী নীল, গাঢ় সবুজ, লাল

সিংহ রাশি
ব্যবসায়ীদের এই মাসে প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নিতে হবে। চাকুরিজীবীরা অফিসে সহকর্মীদের সঙ্গে ভালো সমন্বয় রাখুন। তাড়াহুড়ো করে এমন কোনও কাজ করবেন না, যা আপনার সমস্যা বাড়াতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। তবে এই সময় টাকা ধার নেবেন না, তাহলে সমস্যায় পড়বেন। ব্যক্তিগত জীবনের পরিস্থিতি ভালো থাকবে না। এই সময়ে বাড়ির কারুর স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ বাড়তে পারে। কাজের চাপ এবং ঘরোয়া দায়িত্বের কারণে আপনি খুব ক্লান্ত ও স্ট্রেস ফিল করতে পারেন।
রাশির উপাদান: আগুন
রাশির অধিপতি: সূর্য
শুভ সংখ্যা: 5, 10, 17, 24, 30, 49, 57
শুভ দিন: রবিবার, শুক্রবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বাদামী, সবুজ, লাল, কমলা

কন্যা রাশি
চাকুরিজীবীরা নিজেদের কাজে মন দিন। সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভর করবেন না, অন্যথায় আপনি হতাশ বোধ করবেন। ব্যবসায়ীরা খুব সতর্কভাবে সবকিছু করুন। আর্থিক দিক দিয়ে এই সপ্তাহটি ভালো কাটবে। আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, আপনি ঋণ মুক্তও হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: বুধ
শুভ সংখ্যা: 4, 16, 27, 33, 41, 50
শুভ দিন: রবিবার, বৃহস্পতিবার, শনিবার, বুধবার
শুভ রং: নীল, বেগুনি, গোলাপী, সাদা

তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের মাসের শুরুটা খুব ভালো হতে চলেছে। অর্থ প্রাপ্তি হতে পারে। এই সময়ে আপনার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকুরিজীবীরা অফিসে উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি সহকর্মীদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখুন। এই মাসটি ব্যবসায়ীদের মোটামুটি কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনার বিবাহিত জীবনে নতুন মোড় আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
রাশির উপাদান: বায়ু
রাশির অধিপতি: শুক্র
শুভ সংখ্যা: 4 12, 23, 37, 44, 59
শুভ দিন: বুধবার, শনিবার, বৃহস্পতিবার, রবিবার
শুভ রং: লাল, কমলা, হলুদ, মেরুন

বৃশ্চিক রাশি
ব্যবসায়ীদের এই সময় যাত্রা করতে হতে পারে। এই যাত্রা খুবই লাভদায়ক হতে চলেছে। ব্যবসায় বড় পরিবর্তন আসতে পারে। এই মাসে আপনার খরচ বাড়তে পারে। সন্তানদের শিক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। জীবনসঙ্গীর ভালোবাসা ও সহযোগিতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে না।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: মঙ্গল এবং প্লুটো
শুভ সংখ্যা: 7, 11, 20, 33, 45, 54
শুভ দিন: মঙ্গলবার, সোমবার, রবিবার, বুধবার
শুভ রং: সাদা, কমলা, গোলাপী, নীল, ক্রিম

ধনু রাশি
পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। এই সময়ে আপনার বাড়িতে বিবাদ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। শেয়ারবাজারে কর্মরত ব্যক্তিদের এই মাসটি খুব ভালো কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন।
রাশির উপাদান: আগুন
রাশির অধিপতি: বৃহস্পতি
শুভ সংখ্যা: 3, 5, 10, 27, 31, 44, 56
শুভ দিন: শুক্র, শনিবার, বৃহস্পতিবার, বুধবার
শুভ রং: লাল, সবুজ, গোলাপী, হলুদ

মকর রাশি
ব্যবসায়ীদের প্রচেষ্টা সফল হতে পারে। চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো কাটবে। এই সময় আপনি আরও সঞ্চয় করতে পারবেন। ঋণ পরিশোধ করতেও সক্ষম হবেন। স্বাস্থ্য স্বাভাবিক থাকবে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: 4, 8, 18, 30, 45, 59
শুভ দিন: সোমবার, বুধবার, রবিবার, বৃহস্পতিবার
শুভ রং: সবুজ, হলুদ, লাল, বেগুনি, কমলা

কুম্ভ রাশি
হার্টের রোগীরা এই সময়কালে খুব সতর্ক থাকুন। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। অফিসে আপনার ওপর দায়িত্ব বেশি থাকবে। ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। কাজে বাধা আসবে। আর্থিক দিক দিয়ে এই মাসটি ভালো কাটবে।
রাশির উপাদান: পৃথিবী
রাশির অধিপতি: শনি
শুভ সংখ্যা: 5, 10, 28, 34, 47, 58
শুভ দিন: শনিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার
শুভ রং: বেগুনি, হলুদ, মেরুন, সাদা, কমলা

মীন রাশি
ব্যবসায়ীদেরকে সকল সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাড়াহুড়ো করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। চাকুরিজীবীদের এই মাসটি ভালো কাটবে না। কাজের চাপ বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। বাড়ির পরিবেশের উন্নতি হতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না।
রাশির উপাদান: জল
রাশির অধিপতি: নেপচুন, বৃহস্পতি
শুভ সংখ্যা: 7, 15, 26, 34, 41, 58
শুভ দিন: শনিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার
শুভ রং: সবুজ, গোলাপী, আকাশী নীল, সাদা, হলুদ
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications