Father's Day Gifts: পিতৃ দিবসে বাবার রাশি অনুযায়ী উপহার দিন, আয়ু হবে দীর্ঘ, ভাল থাকবে স্বাস্থ্য!

পিতা-মাতা ঈশ্বরের সবচেয়ে মূল্যবান উপহার। মায়ের সঙ্গে আমরা প্রতিটি সুখ-দুঃখ ভাগ করে নিতে পারি এবং বাবা আমাদের স্বপ্ন পূরণের চেষ্টা করেন। একজন পিতা তাঁর সন্তান এবং পরিবারের যত্ন ও চাহিদা পূরণের কথা মাথায় রেখেই নিজের জীবন অতিবাহিত করেন।

বাবার প্রতি ভালবাসা প্রকাশের জন্য প্রতি বছর জুন মাসের দ্বিতীয় রবিবার পিতৃ দিবস (Father's Day) পালিত হয়। চলতি বছর ১৮ জুন ফাদার্স ডে। বাবাকে বিশেষ অনুভব করার জন্য এর চেয়ে ভাল সুযোগ আর কি হতে পারে!

Fathers Day Gifts

ফাদার্স ডে কী ভাবে উদযাপন করবেন, সে নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন। কিন্তু এ দিন বাবাকে কেমন উপহার দেবেন, ভেবে পাচ্ছেন না? তাহলে সাহায্য করতে পারি আমরা। এই পিতৃ দিবসে আপনার বাবার রাশি অনুসারে উপহার দিতে পারেন। দেখে নিন, পিতার রাশি অনুযায়ী কী কী উপহার দেওয়া যেতে পারে।

মেষ রাশি
মেষ রাশির অধিপতি হল মঙ্গল। পিতা মেষ রাশির জাতক হলে তাকে লাল রঙের কলম, লাল রঙের টি-শার্ট বা লাল রঙের টাই উপহার দিতে পারেন। এ ছাড়াও, এই বিশেষ দিনে কিছু লাল রঙের মিষ্টিও খাওয়াতে পারেন।

বৃষ রাশি
শুক্র বৃষ রাশির অধিপতি। এই ধরনের জাতকরা সহনশীল এবং নম্র প্রকৃতির হয়। যদি আপনার বাবার রাশি বৃষ হয়, তাহলে পিতৃ দিবসে তাকে একটি সাদা শার্ট দিতে পারেন। নারকেল বা কাজু বরফিও উপহার দিতে পারেন।

মিথুন রাশি
মিথুন রাশির অধিপতি বুধ। এই রাশির জাতকরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়। পিতার রাশি মিথুন হলে, পিতৃ দিবসে বাবাকে সবুজ রঙের উপহার দিতে পারেন। এ দিন বাবার জন্য টবসহ সবুজ গাছপালাও আনতে পারেন।

কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি চন্দ্র। এই রাশির জাতকরা কল্পনাপ্রবণ হয়। বাবার রাশি কর্কট হলে তাকে সাদা রঙের উপহার দিতে পারেন। এ ছাড়াও, এ দিন আপনি আপনার বাবাকে সুন্দর ফটো ফ্রেম দিতে পারেন, যাতে পুরো পরিবারের ছবি থাকবে।

সিংহ রাশি
সূর্যদেব হলেন সিংহ রাশির অধিপতি। পিতার রাশি সিংহ রাশি হলে তাকে লাল এবং হলুদ মিষ্টি দিতে পারেন। লাল রঙের শার্টও উপহার হিসেবে দিতে পারেন।

কন্যা রাশি
কন্যা রাশির অধিপতি বুধ। এই রাশির জাতকরা অত্যন্ত পরিশ্রমী হয়। পিতা কন্যা রাশির জাতক হলে তাকে সবুজ রঙের উপহার দিতে পারেন। ডায়েরি, কলমও দিতে পারেন।

তুলা রাশি
তুলা রাশির অধিপতি শুক্র। এই রাশির মানুষরা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। এরা মানুষের সঙ্গে মিশতে পছন্দ করেন। বাবা তুলা রাশির জাতক হলে তাকে একটি সুন্দর পার্স বা পারফিউম উপহার দিতে পারেন। আবার সাদা রঙের উপহারও দিতে পারেন।

বৃশ্চিক রাশি
মেষ রাশির মতো, বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। এই পিতৃ দিবসে বাবাকে লাল রঙের ফলের ঝুড়ি উপহার দিতে পারেন। এ ছাড়া লাল রুমালও দেওয়া যেতে পারে।

ধনু রাশি
পিতার রাশি যদি ধনু হয়, তবে তাকে হলুদ, হালকা নীল, হালকা সবুজ, গোলাপী, বেগুনি রঙের উপহার দিতে পারেন। এই রঙের রুমাল বা টি-শার্ট আপনার বাবার জন্য শুভ হতে পারে।

মকর রাশি
মকর রাশির লোকেরা পরিশ্রমী এবং অনুগত হয়। এই রাশির অধিপতি হল শনি। আপনার পিতা মকর রাশির জাতক হলে একটি কালো বেল্ট বা কালো জুতা বা পোশাক উপহার দিতে পারেন। এতে আপনার পিতার উপর শনিদেবের কৃপা বজায় থাকবে।

কুম্ভ রাশি
পিতার রাশি কুম্ভ হলে তার জন্য কালো, নীল, বেগুনি এবং সবুজ রং শুভ হতে পারে। আপনি আপনার বাবাকে এই রঙের টি-শার্ট, শার্ট বা ডায়েরি দিতে পারেন।

মীন রাশি
বৃহস্পতি হল মীন রাশির অধিপতি। আপনার বাবার রাশি যদি মীন হয়, তাহলে তাকে হলুদ রঙের ফুল বা ব্যাগ উপহার দিতে পারেন। এই দিনে পিতাকে হলুদ রঙের মিষ্টি অবশ্যই খাওয়ান।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion