Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
জ্যৈষ্ঠ পূর্ণিমায় রাশি অনুসারে দান করলে মিলবে বিশেষ পুণ্য, আসবে সুখ!
সনাতন ধর্মে পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এই সময় অনেকেই বাড়িতে পুজো ও উপবাস করে থাকেন। আবার এই সময় দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা পড়াকে বলা হয় জ্যেষ্ঠ পূর্ণিমা। এই উৎসব পালিত হয় ব্যাপক আড়ম্বরে। এদিন পূর্ণিমা উপলক্ষে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো ও উপবাস গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, ভগবানের প্রতি ভক্তি করলে, জীবনের সমস্ত কাজ সম্পন্ন হয় এবং সুখের বর্ষণ হয়। সেইসঙ্গে বিশেষ জিনিসও দান করার প্রচলন আছে। এদিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য আপনার রাশি অনুসারে কিছু জিনিস দান করলে, তা শুভ ফল দেবে বলে মনে করা হয়।
পঞ্চাং অনুসারে, চলতি বছরে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি ২১ শে জুন সকাল ৬ টা ১ মিনিটে শুরু হবে এবং ২২ জুন সকাল ৫ টা ৭ মিনিটে শেষ হবে। জ্যেষ্ঠ পূর্ণিমার উৎসব শুরু হবে শনিবার ২২ শে জুন। চলুন দেখে নেওয়া যাক, কোন রাশি কী পরিমাণে দান করবে-

মেষ রাশি- জ্যেষ্ঠ পূর্ণিমায় লাল রঙের কাপড়, মসুর ডাল, চিনাবাদাম ইত্যাদি দান করা মেষ রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বৃষ রাশি- বৃষ রাশির জাতক জাতিকারা এদিন মিছরি, চিনি ও মাখন দান করা উচিত।
মিথুন রাশি- গরুর জন্য গোয়ালে টাকা দান করা মিথুন রাশির জাতকদের জন্য শুভ হবে।
কর্কট রাশি- কর্কট রাশির জাতক জাতিকাদের জ্যেষ্ঠ পূর্ণিমায় দুধ, দই, ভাত, চিনি ইত্যাদি দান করা উচিত।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে গম ও গুড় দান করুন। শুভ ফল পাবেন।
কন্যা রাশি- জ্যৈষ্ঠ পূর্ণিমায় কন্যা রাশির জাতকরা মৌসুমি ফল ও শাকসবজি দান করতে পারেন।
তুলা রাশি- পূর্ণিমার এই বিশেষ দিনে তুলা রাশির জাতকদের উচিত সাদা বস্ত্র দান করা।
বৃশ্চিক রাশি- এদিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পথচারীদের মধ্যে শরবত বিতরণ করা উচিত।
ধনু রাশি- ধনু রাশির ব্যক্তিদের উচিত এই বিশেষ দিনে জাফরান মিশ্রিত দুধ দরিদ্রদের মধ্যে বিতরণ করা।
মকর রাশি- পূর্ণিমার এই দিনে মকর রাশির জাতকদের ছাতা, চামড়ার চপ্পল এবং জুতো দান করা উচিত।
কুম্ভ রাশি- জ্যেষ্ঠ পূর্ণিমায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিউলির ডাল, কালো তিল এবং কালো রঙের কাপড় দান করা উচিত।
মীন রাশি- এদিন মীন রাশির জাতকদের হলুদ জিনিস, বই, মধু ইত্যাদি দান করা উচিত। এটি জীবনে সুবিধা এবং সমৃদ্ধি আনতে পারে।



Click it and Unblock the Notifications