প্রতি পদে নিজের অজান্তে দেবী লক্ষ্মীকে রুষ্ট করছেন, জেনে নিন কীভাবে

By Bhagysree Sarkar

বাস্তুশাস্ত্রে নানান সমস্যার সমাধান রয়েছে। বাস্তুশাস্ত্র আমাদের দৈনিক জীবনের সঙ্গে যু্ক্ত। বাড়ির যেকোন সমস্যার সমাধান খুঁজে পাবেন এই শাস্ত্রে। এতে কিছু বিশেষ দিক উল্লেখ রয়েছে, যা নানান কারণে শুভ। এই শাস্ত্র আমাদের বলে দেয়, কোনদিকে ভগবানের স্থাপন করা উচিত, কোন দিকে শোবার ঘর হওয়া উচিত, কোনদিকে রান্নাঘর হওয়া উচিত। একইসঙ্গে কিছু জিনিস রাখার ক্ষেত্রেও কিন্তু বিশেষ দিক রয়েছে।

অর্থাৎ বাড়িতে বাস্তু নির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, জেনে-বুঝে বা অজান্তে বাড়িতে কিছু জিনিস ভুল জায়গায় রাখলে সুখ, শান্তি, ধন-সম্পদ ও সমৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরাও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান না। বাস্তু অনুসারে, ঘরে জুতো ও চপ্পল রাখার জন্য একটি সঠিক দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। ঘরের কোথাও জুতো-চপ্পল রাখলে মা লক্ষ্মী রেগে যান, কোথায় ও কিভাবে রাখা উচিত জানতে বিস্তারিত পড়ুন-

ছবি সৌজন্য - পিটিআই

বাড়িতে জুতো-চপ্পল কিভাবে রাখা উচিত
জুতো ও চপ্পল কখনই উল্টো করে রাখা উচিত নয়। শাস্ত্র মতে, এটি ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং পরিবারের সুখ ও শান্তিকে ব্যাহত করে। যার ফলে ঘরে আসা লক্ষ্মী দেবী দরজা থেকেই ফিরে যান। এমনকি অর্থপ্রবাহের পথ রুদ্ধ হতে পারে। তাই জুতো বা চপ্পল কখনই উল্টো রাখা উচিত নয়।


কোনদিকে রাখবেন না
বাস্তু অনুসারে, জুতো এবং চপ্পল উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত নয়। এই দিকটি দেবী লক্ষ্মীর অন্তর্গত এবং এই দিকে জুতো রাখলে দেবী লক্ষ্মীকে ঘরে থাকতে বাধা দেয়। মনে করা হয়, এই দিকে জুতো ও চপ্পল রাখলে আশীর্বাদ নষ্ট হয়।


জুতো ঘরে কোথায় রাখা উচিত নয়?
জুতো ও চপ্পল কখনই ঘরের বেডরুমে রাখা উচিত নয়। এতে দাম্পত্য জীবনে উত্তেজনা বাড়ে। এটি স্বামী-স্ত্রীর সম্পর্কের উপর খারাপ প্রভাব ফেলে। তাই সতর্ক হন।

এছাড়াও বাস্তু মতে, জুতো এবং চপ্পল সবসময় বাড়িতে জুতো রাখার র্যাকে রাখা উচিত। তবে সেই র্যাকের দিক দক্ষিণ বা পশ্চিমমুখী হওয়া উচিত। জুতো এবং চপ্পল রাখার জন্য এই দিকটি সঠিক বলে মনে করা হয়।

তবে মনে রাখবেন, আগুন এবং খাদ্য উভয়ই পুজোযোগ্য বলে বিবেচিত হয় আমাদের জীবনে। কিন্তু বর্তমানে মানুষ রান্নাঘরেও জুতো এবং চপ্পল ব্যবহার করেন। যা বাস্তু মতে একেবারেই অনুচিত। বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরে জুতো ও চপ্পল রাখা অশুভ। এটি দারিদ্র্যের দিকে পরিচালিত করে।

Story first published: Wednesday, August 7, 2024, 18:48 [IST]
X
Desktop Bottom Promotion