Vastu Tips : বাড়ির মন্দিরে কখনই এই ৬ ভুল করবেন না, ক্রুদ্ধ হবেন মা লক্ষ্মী!

বাড়ির মন্দির করার ক্ষেত্রে সর্বদা বাস্তুশাস্ত্রের নির্দেশাবলী অনুসরণ করা উচিত, নইলে বাস্তু দোষ দেখা দেয়। পরিবারের উপর বিপদ ঘনিয়ে আসে। বাড়ির মন্দির বা উপাসনালয় হল ইতিবাচক শক্তির কেন্দ্র। তাই বাস্তু মেনে মন্দির তৈরি করলে ঘরে সর্বদা ইতিবাচক শক্তি বজায় থাকে। আসুন জেনে নেওয়া যাক, বাড়ির মন্দির সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বাস্তু নিয়ম।

Essential Pooja Room Vastu Tips for a Happy Home

১) বাস্তু অনুসারে, বাড়ির মন্দির সর্বদা উত্তর-পূর্ব বা উত্তর দিকে তৈরি করা উচিত। এই স্থানে মন্দির থাকলে ঘরে মা লক্ষ্মীর বাস হয়। দেব-দেবীর মূর্তি এমনভাবে রাখুন, যাতে পুজো করার সময় আপনার মুখ সর্বদা পূর্ব দিকে থাকে।

২) ভাঙা মূর্তি কখনই পুজোর ঘরে রাখবেন না। কোনও দেব-দেবীর ছবি ছেঁড়া বা বিবর্ণ হলেও পূজার ঘরে রাখবেন না। এই ধরনের ছবি বা মূর্তি কোনও পবিত্র স্থানে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে। আর, মৃত ব্যক্তির ছবি কখনই পূজা ঘরে রাখবেন না।

৩) বাস্তু অনুসারে, পুজোর ঘর কখনই স্টোররুম, বেডরুম বা বেসমেন্টে থাকা উচিত নয়। পুজো ঘর সবসময় খোলা জায়গায় তৈরি করা উচিত।

৪) বাড়ির মন্দিরে দেবী-দেবতাদের হাসিমুখের ছবি রাখতে হবে। মন্দিরে দেব-দেবীর উগ্র রূপের ছবি রাখবেন না। এটি অশুভ বলে মনে করা হয়।

৫) বাড়ির মন্দির সবসময় হালকা রং করা উচিত। হালকা হলুদ, নীল বা কমলা রঙ করতে পারেন। অত্যধিক ডার্ক কালার করবেন না। বিশেষ করে, কালো রঙ একেবারেই করবেন না।

৬) বাস্তু অনুসারে, পুজোর ঘর কখনই সিঁড়ির নীচে বা টয়লেটের পাশে করা উচিত নয়। এতে বাস্তু দোষ হয়। পরিবারে আর্থিক সঙ্কট দেখা দেয়।

আরও পড়ুন : বাড়ির মন্দিরে এই ৪টি জিনিস অবশ্যই রাখুন, সারা বছর মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ!

Story first published: Tuesday, December 6, 2022, 20:26 [IST]
X
Desktop Bottom Promotion