জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে হয় দোষ, বাড়ে রোগ-জ্বালা! কিন্তু কেন? জানুন

By Bhagysree Sarkar

জ্যৈষ্ঠ মাসে বেগুন খান না অনেকেই। বিশেষ করে যাদের প্রথম সন্তান পুত্র, তারা খাবারে বেগুন ব্যবহার করেন না। হিন্দু বিশ্বাস অনুসারে বলা হয়, যাদের বড় সন্তান বেঁচে আছে তাদের বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত। তবে শাস্ত্রর সঙ্গে বৈজ্ঞানিক যুক্তিও আছে। বলা হয়, জৈষ্ঠ্যের গরম মারাত্মক।

এই সময় স্বাস্থ্যের জন্য অনুকূল এমন কাজই করা উচিত। যেমন- খাবারের উপর কিছু নিয়ম। অর্থাৎ ঋতু অনুসারে খাবার গ্রহণ করলে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তবে এর পিছনে থাকা বেশকিছু শাস্ত্র কী বলছে চলুন জেনে নেওয়া যাক-

brinjal

কাদের বেগুন খাওয়া উচিত নয়

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জ্যৈষ্ঠ মাসে কিছু জিনিস খাওয়া নিষিদ্ধ। যেমন সবজির মধ্যে বেগুন খাওয়া যাবে না। একাদশী, দ্বাদশী এবং পুরো জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া নিষেধ। যেকোনও তরকারিতে ব্যবহার করা যাবে না। বিশেষ করে যাদের প্রথম সন্তান পুত্র সন্তান তাদের বেগুন খাওয়া উচিত নয়। শাস্ত্র মতে, এই মাসে বেগুন খেলে মাতা লক্ষ্মী ক্ষুব্ধ হন।

বলা হয়, জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে অসন্তুষ্ট হন মা লক্ষ্মী এবং সন্তানরাও রোগে আক্রান্ত হয়। নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি দেবী লক্ষ্মী বাড়িতেও থাকেন না। বিজ্ঞান আরও বলে যে এই মাসে বেগুনে ছোট ছোট পোকা থাকে, যা আমরা দেখতেও পাই না। সেগুলি খেলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়।

জ্যৈষ্ঠ মাসের ভোজন নিয়ে মহাভারতে বলা হয়েছে, এই মাসে একটা সময়ে ভোজন করুন। এতে ব্যক্তি রোগমুক্ত থাকে আর অর্থবান হয়ে থাকেন। তবে খাদ্যতালিকায় বেগুনকে অন্তর্ভুক্ত করবেন না। এটি স্বাস্থ্য আরও খারাপ করে এবং বাতের ব্যথার সম্ভাবনা বাড়ায়।

Story first published: Monday, June 10, 2024, 19:12 [IST]
X
Desktop Bottom Promotion