Durga Puja 2023: মহানবমীতে করুন এই টোটকা, দেবীর কৃপায় সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন!

আজ মহানবমী তিথি। শারদীয়া নবরাত্রির শেষ দিন। নবমী মানেই দুর্গা পুজো প্রায় শেষের দিকে। সেই কারণে আপামর বাঙালির মন প্রায় ভারাক্রান্ত হয়ে থাকে। তবুও মানুষ মন খারাপ উপেক্ষা করে নবমীর আনন্দে মেতে ওঠে।

নবমী তিথিতে অনেক জায়গাতেই কুমারী পুজোর প্রথা প্রচলিত। এ দিন বিশেষ কিছু জ্যোতিষ টোটকা রয়েছে, যা করলে খুব শুভ ফল পাওয়া যায়। পূজার্চনা ও টোটকার মাধ্যমে দেবী দুর্গাকে প্রসন্ন করে নিজের সমস্ত মনোস্কামনা পূরণ করতে পারেন।

Things To Do This Maha Navami

মহানবমীর টোটকা

১) দুর্গা পুজোর নবমীর দিন ন'মুখী রুদ্রাক্ষ মায়ের চরণে স্পর্শ করিয়ে সেটি ধারণ করুন।

২) নবমীর পুজোয় যে হোম যজ্ঞ করা হয়, সেই যজ্ঞের ছাই কিছুটা একটি ছোটো মাটির ঘটে ভরে নিন। বাড়ির যে কোনও পবিত্র স্থানে রেখে দিন এই ঘট।

৩) এ দিন বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে প্রদীপ জ্বালান ও দেবী দুর্গাকে স্মরণ করুন। এর ফলে রোগ থেকে মুক্তি পাবেন ও শত্রুরাও ধ্বংস হবে।

৪) নবমীতে যদি অঞ্জলী দেন, তাহলে সেই সময় অপরাজিতা ফুল এবং পদ্ম ফুল ব্যবহার করুন। মায়ের কাছে নয় রকম ফুল, ফল ও মিষ্টি অর্পণ করুন। ১০৮টি বেলপাতা অর্পণ করাও খুব শুভ।

৫) মহানবমী তিথিতে দুর্গা সপ্তশতীর উত্তর চরিত্র পাঠ করা শুভ। এতে সমস্ত মনোস্কামনা পূরণ হবে।

৬) একটি ছোটো কলা পাতায় নয়টি আতপ চাল, নয়টি দুর্বা, নয়টি গোলাপের পাঁপড়ি এবং একটি গাঁট হলুদের টুকরো একসঙ্গে মুড়ে নবমীর দিন মায়ের চরণে নিবেদন করুন। এতে দেবী তুষ্ট হন। এ ছাড়া, মায়ের চরণে নয়টা জলপদ্ম বা স্থলপদ্ম অর্পণ করাও খুব শুভ।

৭) নবমীর পুজো চলাকালীন পাঁচটি গোলাপ পাপড়ির দুই পাশে মধু এবং চন্দন মাখিয়ে দেবীর সামনে রেখে আসুন। এই টোটকায় অত্যন্ত শুভ ফলাফল প্রাপ্ত হয়।

৮) নবমীর দিন হলুদ রঙের সুতো মায়ের চরণে ছুঁইয়ে নিন। তারপর সেটি ন'পাকে বেঁধে হাতে পরুন।

৯) মহানবমীর শুভ তিথিতে বাড়িতে ন'জন কুমারী মেয়েকে তাঁদের পছন্দ মতো খাবার খাওয়ান। তাঁদের মনের মতো কিছু উপহার দিন। এর ফলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে।

Disclaimer : উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

Story first published: Monday, October 23, 2023, 11:01 [IST]
X
Desktop Bottom Promotion