Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga Puja 2021 : মা দুর্গার বিশেষ আশীর্বাদ পেতে আপনার রাশি অনুযায়ী মন্ত্র জপ করুন
প্রতিবছর মহান উদ্যোগ ও উদ্দীপনার সাথে গোটা দেশজুড়ে উদযাপিত হয় দুর্গোৎসব। বিশেষত, বাঙালিদের কাছে এই পুজোর একটা আলাদাই গুরুত্ব আছে। তবে এই বছর করোনা আবহের মাঝে পুজোর চিত্রটা একটু বদলে গেলেও, পুজো নিয়ে মানুষের উৎসাহ কিন্তু একটুও কমেনি।

এই বছর মহাষষ্ঠী পড়েছে ১১ অক্টোবর। বিশ্বাস করা হয় যে, এইসময় বিশেষ উৎসবের সময় মায়ের ধ্যান এবং পূজা পাঠ করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। আসুন এই আর্টিকেল থেকে জেনে নেওয়া যাক, মা দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য রাশি অনুযায়ী মায়ের কোন রূপের পূজা করা এবং কোন মন্ত্র জপ করা উচিত।

মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের মা মঙ্গলা দেবীর পূজা করা উচিত এবং 'ওঁ মহাগৌরায় নমঃ' বা 'ওঁ মঙ্গলা দেবী নমঃ' মন্ত্রটি জপ করা উচিত।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকরা 'মা কাত্যায়নী'-এর আরাধনা করুন, উপকৃত হবেন। 'ওঁ কাত্যায়নী নমঃ' মন্ত্রটি জপ করুন।

মিথুন রাশি
এই রাশির জাতকরা দেবী দুর্গার পূজা করলে উপকৃত হবেন। মন্ত্র হল 'ওঁ দুর্গায়ৈ নমঃ'।

কর্কট রাশি
মা শিবধাত্রীর পূজা করুন। 'ওঁ শিবায় নমঃ' মন্ত্রটি জপ করলে উপকৃত হবেন।

সিংহ রাশি
মা ভদ্রকালীর আরাধনা করলে বিশেষ আশীর্বাদ পাবেন। 'ওঁ কালরুপিনী নমঃ' মন্ত্রটি জপ করুন।

কন্যা রাশি
এই রাশির জাতকদের মা জয়ন্তীর পূজা করা উচিত। 'ওঁ অম্বে নমঃ' বা 'ওঁ জগদম্বে নমঃ' জপ করলে উপকৃত হবেন।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের উচিত মায়ের ক্ষমাশীল রূপের উপাসনা করা। 'ওঁ দুর্গাদেব্যৈ নমঃ' মন্ত্রটি জপ করুন।

বৃশ্চিক রাশি
মা অম্বে-এর পূজা করলে বিশেষ আশীর্বাদ পাবেন। 'ওঁ মহাগৌরায় নমঃ' বা 'ওঁ অম্বিকে নমঃ' জপ করুন।

ধনু রাশি
মা দুর্গার আরাধনা করলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে। 'ওঁ দুং দুর্গায়ৈ নমঃ' মন্ত্রটি জপ করুন।

মকর রাশি
মায়ের শক্তি রূপের উপাসনা আপনার জন্য উপকারি হবে। 'ওঁ দৈত্য-মর্দিনী নমঃ' জপ করুন।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের চামুণ্ডা দেবীর পূজা করা উচিত। 'ওঁ মহাগৌরায়ৈ নমঃ' বা 'ওঁ চামুন্ডায়ৈ নমঃ' মন্ত্র জপ করুন।

মীন রাশি
এই রাশির জাতকরা মা তুলজা-র উপাসনা করুন এবং 'ওঁ তুলজা দেব্যৈ নমঃ' মন্ত্রটি জপ করুন।



Click it and Unblock the Notifications