Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga Ashtami 2023: মহাষ্টমীর অঞ্জলি দেবেন কখন? কখন সন্ধি পুজো? জানুন তিথি ও শুভ সময়
Durga Ashtami 2023 Date and Time in Bengali: সপ্তমীর রাত পোহালেই মহাষ্টমী। নবরাত্রির অষ্টম তিথি। পুরাণ অনুযায়ী, মহাষ্টমীতেই দেবী দুর্গাকে নানা ধরনের অস্ত্র, পদ্মের মালা, রত্নহার দিয়ে সাজিয়ে তুলেছিলেন দেবতারা। অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন দেবী মহাগৌরী রূপে। বলা হয়, মহাগৌরী দেবী দুর্গার সবচেয়ে সুন্দর রুপ। দেবী মহাগৌরী দুঃখ নাশিনী। ভক্তিভরে দেবীর পূজা করলে জীবন থেকে সকল দুঃখ-কষ্ট দূর হয় এবং মনোবাঞ্ছা পূর্ণ হয়। দেবী মহাগৌরীর পূজায় রাহুর অশুভ প্রভাবও নাশ হয় বলে বিশ্বাস।
পুজোর অন্য চারদিনেও দেবীর অঞ্জলি হয়, কিন্তু অষ্টমী তিথির অঞ্জলির মাহাত্ম্যই আলাদা। এই দিন ভক্তরা সকাল সকাল স্নান সেরে শুদ্ধবস্ত্রে অঞ্জলি দেওয়ার জন্য মণ্ডপে ভিড় জমান। নাম-গোত্র সহ পুজো ও পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর কাছে মনোষ্কামনা জানান। চণ্ডীপাঠ চলতে থাকে। সন্ধ্যায় আরতি হয় এবং সন্ধি পুজো শুরু হয়। সন্ধি পুজোয় একশো আটটা প্রদীপ জ্বালানোর রীতি আছে।

আসুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালে অষ্টমী তিথি কতক্ষণ থাকছে এবং কখন পড়েছে সন্ধি পুজো।
মহাষ্টমীর তিথি ও শুভক্ষণ
এই বছর দুর্গাপুজোর মহাষ্টমী পড়েছে ২২ অক্টোবর, রবিবার। অষ্টমী তিথি আরম্ভ ২১ অক্টোবর, শনিবার রাত্রি ৯টা বেজে ৫৫ মিনিটে। বাংলার ৩ কার্ত্তিক। অষ্টমী তিথি শেষ হবে ২২ অক্টোবর, রবিবার রাত ৮টায়। বাংলার ৪ কার্ত্তিক।
মহাষ্টমীতে সকালের পুজোর সময়: ৭টা ৫১ মিনিট থেকে ১০টা ৪১ মিনিট।
মহাষ্টমীতে দুপুরের পুজোর সময়: ১টা ৩০ মিনিট থেকে ২টো ৫৫ মিনিট।
মহাষ্টমীতে বিকেলের পুজোর সময়: ৫টা ৪৫ মিনিট থেকে ৮টা ৫৫ মিনিট।
সন্ধি পূজা কখন?
এ দিন রাত্রি ৭টা ৩৬ মিনিটে সন্ধি পূজা আরম্ভ। রাত্রি ৮টায় বলিদান। সন্ধি পূজা শেষ হবে রাত্রি ৮টা ২৪ মিনিটে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications