Durga Puja 2023: দুর্গা ষষ্ঠীর আগেই বাড়ি থেকে সরান এই সব জিনিস, না হলে দেবীর রোষে ছারখার হবে জীবন!

Durga Puja 2023: দুর্গা পুজো বাঙালীর জীবনে নিয়ে আসে সুখ, স্বাচ্ছন্দ্য ও আনন্দ। মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হয় উৎসব, যা চলে বিজয়া দশমী পর্যন্ত। তবে অবাঙালিদের দুর্গা পুজো কিন্তু শুরু হয় আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকেই। নয় দিন ধরে মা দুর্গার নয়টি রূপের পুজো করেন তাঁরা। যা শারদীয়া নবরাত্রি নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস, এই সময় মর্ত্যে আগমন ঘটে মা দুর্গার।

মা দুর্গাকে খুশি করতে ভক্তি সহকারে পুজো করার পাশাপাশি আরও কয়েকটি বিষয় মেনে চলা জরুরি। পুজো শুরু হওয়ার অর্থাৎ ষষ্ঠী তিথির আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত কিছু জিনিস। নাহলে দেবীর রোষে নানা বিপদ বাড়তে পারে আপনার জীবনে। দেখে নিন, কোন কোন জিনিস বর্জন করতে হবে।

Durga Puja 2023

ভাঙা মূর্তি

ধর্মীয় বিশ্বাস অনুসারে, বাড়িতে ভাঙা দেব-দেবীর মূর্তি রাখা খুবই অশুভ। তাই ঘরে কোনও ভাঙা মূর্তি থাকলে দুর্গা পুজোর আগেই তা জলে ভাসিয়ে দিন। যেখানে সেখানে ঠাকুরের মূর্তি ফেলবেন না।

পুরানো জুতো

জুতো বা চটি নষ্ট হয়ে গেলে অথবা যে সব জুতো আপনি ব্যবহার করেন না, সেগুলি বাড়িতে জমিয়ে রাখবেন না। সঙ্গে সঙ্গে তা সরিয়ে ফেলুন। কারণ, এর থেকে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়। যা আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে।

ভাঙা বাসন ও আয়না

বাড়িতে ভাঙা থালা বাসন কিছু থাকলে তা পুজোর আগে ঘর থেকে সরিয়ে ফেলুন। মনে করা হয়, ঘরে ভাঙা বাসনকোসন থাকলে আয়ু ক্ষয় হয় এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। এ ছাড়া, বাড়িতে ভাঙা কাঁচ বা আয়না রাখাও অত্যন্ত অশুভ। এতে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসে।

বন্ধ ঘড়ি

ঘড়ি খারাপ হয়ে গেলে বা বন্ধ হয়ে গিয়ে থাকলে, কখনই তা ঘরে রাখবেন না। খারাপ ঘড়ি ঘরে থাকা অত্যন্ত অশুভ। এতে পজিটিভ শক্তি কমে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। তাই দুর্গা পুজো শুরুর আগেই বাড়ি থেকে সব বন্ধ ঘড়ি সরিয়ে ফেলুন। নতুন ঘড়ি বাড়িতে আনুন।

মাকড়সার জাল

মাকড়সার জাল ঘর তো নোংরা করেই, এর সঙ্গে দুর্ভাগ্যকেও ডেকে আনে। তাই দুর্গা পুজোর আগে পুরো বাড়ি-ঘর ভালো ভাবে পরিষ্কার করে ফেলুন। কোথাও যেন একটুও মাকড়সার জাল না থাকে।

পুরানো পাপোষ

অনেক সময় আমরা পাপোষ ছিঁড়ে গেলেও সেটাই ব্যবহার করি। শাস্ত্র মতে, পুরানো বা নষ্ট হয়ে যাওয়া পাপোষ ঘরে রাখা অশুভ। এর মধ্যে থেকে নেগেটিভ শক্তি নির্গত হয়। তাই পুজো আসার আগেই পুরনো কার্পেট বা পাপোষ ঘর থেকে সরিয়ে দিন। নতুন কিনে আনুন।

ভয়ঙ্কর ছবি

বাড়িতে যদি কোনও ভয়ানক ছবি টাঙানো থাকে, তবে তা এখনই সরিয়ে ফেলুন। কারণ এই সব ভয়ঙ্কর ছবি নেগেটিভ শক্তির প্রবাহ বাড়ায়। ফলে বাড়ির সুখ শান্তি ভঙ্গ হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion