Durga Puja 2023: দেবী দুর্গার নৌকায় আগমন ও গমন কীসের ইঙ্গিত দেয়?

Durga Puja 2023: দুর্গা পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শহরজুড়ে পুজোর প্রস্তুতি তুঙ্গে। মণ্ডপ তৈরির কাজ চলছে পুরোদমে। সারা শহর ছেয়ে গিয়েছে ব্যানার ও হোর্ডিং-এ। শপিং মল থেকে মার্কেট, পুজোর কেনাকাটায় ভিড় জমছে। তবে পুজোকে ঘিরে উৎসব অনেক দিন চললেও, শাস্ত্র মতে দেবী দুর্গার পুজো কিন্তু দিন চারেকের আর তার পরের দিন বিসর্জন।

পুজোর আগে দেবী দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে সকলেরই একটা কৌতূহল থাকে। প্রচলতি বিশ্বাস, মায়ের আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্ত্যলোকে সারা বছর কেমন যাবে। আসুন জেনে নেওয়া যাক, দেবী দুর্গার নৌকায় আগমন বা গমন হলে তা কীসের ইঙ্গিত দেয়।

Durga Puja 2023

মা দুর্গার নৌকায় আগমন ও গমনের ফল কী?

হিন্দু পঞ্জিকা অনুসারে, দুর্গা পুজোর সপ্তমী অথবা দশমী তিথি বুধবারে পড়লে, সে ক্ষেত্রে দেবীর আগমন বা গমন ঘটে নৌকায়। এর ফলে একদিকে যেমন ক্ষতি হয়, তেমনই অন্যদিকে আবার খুব শুভ।

মা দুর্গার নৌকায় যাতায়াতের ফল - 'নৌকায়াং শস্য বৃদ্ধিশ্চ সুজলাশ্র ভবেদ্ভুবম'। এটি বৃষ্টিপাত, বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয়। জল বৄদ্ধির প্রভাবে ক্ষয়ক্ষতি হতে পারে মর্ত্যে। আবার নৌকায় গমনাগমনের ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরাও বলা হয়। অর্থাৎ সেই বছর অতি বৄষ্টি বা বন্যা হওয়ার আশঙ্কা থাকে ঠিকই, তবে মর্ত্যভূমিতে শস্যও খুব ভালো হয়। কৃষিতে উন্নতি ঘটে। কারণ বৃষ্টিপাত হলে পরিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা থাকে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion