Durga Puja 2023 Rashifal: কেউ পাবেন চাকরি, কারুর হবে প্রচুর ধন লাভ! কোন রাশির কেমন কাটবে এ বছরের পুজো?

Durga Puja 2023 Rashifal in Bengali: মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদ তিথি থেকেই দুর্গা পুজো শুরু হয়ে যায়। শাস্ত্র মতে, এই বছর মা দুর্গার আগমন ও গমন দুটোই হবে ঘোটকে (ঘোড়ায়)। এর ফল হল ছত্রভঙ্গ। কথিত আছে, যে বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হয় তা অত্যন্ত অশুভ। অর্থাৎ, এ বছর অর্থ সামাজিক থেকে রাজনৈতিক সকল ক্ষেত্রেই পরিস্থিতি খারাপ হতে পারে।

এ বারের দুর্গা পুজো কিছু রাশির খুব ভালো যাবে, আবার কিছু রাশির জাতকরা নানা সমস্যায় ঘিরে থাকবেন। আসুন জেনে নেওয়া যাক, কোন রাশির কেমন কাটবে এ বছরের দুর্গা পুজো।

Durga Puja 2023 horoscope

মেষ রাশি

মেষ রাশির জাতকদের দুর্গা পুজো বেশ ভালো কাটবে। এই সময় সুখবর পেতে পারেন। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রেও লাভবান হতে পারেন। শিক্ষার্থীরা ভালো ফল পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের এ বছরের পুজো ভালো মন্দ মিশিয়ে কাটবে। কর্মক্ষেত্রে খুব ভালো বা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই। আর্থিক ক্ষেত্রেও খুব একটা লাভ হবে না।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা এই সময় সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। আর্থিক ক্ষেত্রেও লাভ হতে পারে। ব্যক্তিগত জীবন ভালো থাকবে। অবিবাহিত জাতকরা এই মাসে মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন।

কর্কট রাশি

পুজো ভালো কাটবে না কর্কট রাশির জাতকদের। কর্মক্ষেত্রে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। আর্থিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন, না হলে বিপদে পড়বেন। ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি হবে। কোনও বড় সুযোগ হাতে আসতে পারে। আর্থিক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে কন্যা রাশির জাতকদের। এই সময় জীবনে তেমন একটা পরিবর্তন হবে না। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের জীবনে উত্থান পতন লেগেই থাকবে। আর্থিক সঙ্কটে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই রাশির ছাত্রছাত্রীদের সামনে নতুন সুযোগ আসতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের এই সময়টি মোটামুটি যাবে। জীবনে খুব একটা বদলের সম্ভাবনা নেই। এই সময় কাজে মনোযোগ বসবে না। এই রাশির ব্যবসায়ীদের উন্নতির সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার কাজের জন্য প্রশংসিত হতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক উন্নতি হতে পারে।

মকর রাশি

এ বারের পুজো মকর রাশির জাতকদের তেমন ভালো যাবে না। পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। ব্যক্তিগত সম্পর্কেও খারাপ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে কাজে মনোযোগ বসবে না। যার প্রভাব পড়তে পারে আপনার আর্থিক অবস্থাতেও।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের এ বারের পুজো তেমন ভালো কাটবে না। চাকরি ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না। ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এই সময় আর্থিক পরিস্থিতিও ঠিক থাকবে না। আর্থিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে।

মীন রাশি

দুর্গা পুজো মীন রাশির জাতক জাতিকাদের মোটামুটি কাটবে। চাকরি ক্ষেত্রে সাফল্য আসতে দেরি হতে পারে। ব্যবসায়ীদের এই সময়টি ভালো যাবে। দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Sunday, October 15, 2023, 16:18 [IST]
X
Desktop Bottom Promotion