Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga puja 2023: মন খারাপের দশমীকে কেন বলা হয় 'বিজয়া'? জানুন আসল কারণ
Durga puja 2023: নবমীর রাত হলেই আপামর বাঙালীর মনে করুণ সুর বাজতে থাকে। কারণ রাত পোহালেই দশমী তিথি। মায়ের বিসর্জনের সময়। ষষ্ঠীতে দেবী দুর্গা স্বামীগৃহ ছেড়ে সপরিবারে এসেছিলেন পিতৃগৃহে। দশমী তিথিতে দেবী আবার পাড়ি দেবেন কৈলাসে। ভারাক্রান্ত মন, চোখে একরাশ জল নিয়ে মাকে বিদায় জানাতে হবে আমাদের। তারপর আবার এক বছরের অপেক্ষা।
মন যতই খারাপ হোক না কেন, দশমীর দিন আমরা মিষ্টিমুখ ও সিঁদুর খেলার মাধ্যমে হাসিমুখে মাকে বিদায় জানাই। শুরু হয় বিজয়া। আসুন দেখে নেওয়া যাক, চলতি বছর দশমী তিথি কতক্ষণ থাকছে এবং এই তিথির তাৎপর্য।

বিজয়া দশমীর তিথি ও শুভক্ষণ
২০২৩ সালে দুর্গা পুজোর দশমী তিথি পড়েছে ২৪ অক্টোবর, মঙ্গলবার। দশমী তিথি আরম্ভ ২৩ অক্টোবর, সোমবার বিকেল ৫টা বেজে ৪৬ মিনিটে। বাংলার ৫ কার্ত্তিক। দশমী তিথি শেষ হবে ২৪ অক্টোবর, মঙ্গলবার দুপুর ৩টে ১৫ মিনিটে। বাংলার ৬ কার্ত্তিক।
কেন দশমীকে বিজয়া দশমী বলা হয়?
পৌরাণিক কাহিনী অনুসারে, মহিষাসুর ব্রহ্মার বর পেয়ে প্রবল ক্ষমতাশালী হয়ে স্বর্গ, মর্ত্য ও পাতাল দখল করে নেন। তিনি দেবরাজ ইন্দ্রকে স্বর্গ থেকে বিচ্যুত করেন। অসুররাজ মহিষাসুরের অত্যাচারে কেঁপে উঠেছিল স্বর্গ মর্ত্য পাতাল। ব্রহ্মার কাছ থেকে মহিষাসুর বর পেয়েছিলেন যে, কোনও পুরুষ তাঁকে কখনও হত্যা করতে পারবেন না। তখন সব দেবতার সম্মীলিত শক্তি থেকে আবির্ভূত হলেন দেবী দুর্গা। টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন। নারী শক্তির এই জয়লাভকেই 'বিজয়া' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বাল্মিকী রচিত রামায়ণে কথিত, লঙ্কার রাজা রাবণ শ্রীরামচন্দ্রের পত্নী সীতাকে অপহরণ করেছিলেন। দেবী দুর্গার আশীর্বাদ নিয়ে রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে লঙ্কা আক্রমণ করেন। এই শুক্লা দশমী তিথিতেই রাবণ বধ করেছিলেন রাম। রাবণের বিরুদ্ধে যুদ্ধে রামের জয়লাভকেও চিহ্নিত করা হয় 'বিজয়া দশমী' হিসেবে। তাই এই দিনটিতে উত্তর ও মধ্য ভারতের কিছু জায়গায় দশেরা বা দশহরা হিসেবে পালন করা হয়। তবে মাইসোর দশেরা পালন করা হয় দেবী দুর্গার মহিষাসুরকে বধ করার স্মরণে।
Disclaimer: উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।



Click it and Unblock the Notifications
