Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Durga Puja 2022 Horoscope : দুর্গা পুজোয় কপাল খুলবে কিছু রাশির! আপনার কেমন কাটবে? জেনে নিন
২৬ সেপ্টেম্বর, প্রতিপদ তিথি থেকেই দুর্গাপুজোর তোড়জোড় তুঙ্গে। শাস্ত্র মতে, এবার মায়ের আগমন গজে। যে কারণে চলতি বছরটি কৃষিকাজের জন্য উত্তম। দেশের আর্থিক উন্নতি হবে।

মা দুর্গার গজে আগমন বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকদের লাভ হবে এবং কাদের এই সময় খুব সতর্ক থাকতে হবে -

মেষ রাশি
এই সময়ে কিছু কিছু কাজ মন দিয়ে ও খুব সাবধানে করা জরুরি। বিদেশি কোম্পানিতে কর্মরত বা বিদেশিদের সঙ্গে আপনার সুসম্পর্ক গড়ে উঠবে। এর ফলে ভবিষ্যতে ভাল লাভ হবে। তবে এ সময় ব্যয় নিয়ন্ত্রণ করুন, নাহলে আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। মা দুর্গার আশীর্বাদে আধ্যাত্মিকতায় আপনার আগ্রহ বাড়বে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের ওপর মা দুর্গার আশীর্বাদ বজায় থাকবে। ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। চাকুরিজীবী ও ব্যবসায়ীদের ওপর মা দুর্গার আশীর্বাদ থাকবে। আয় বৃদ্ধি হবে। এই রাশির যে জাতকরা নিজের ক্যারিয়ার শুরু করতে চাইছেন, তাঁরা প্রত্যাশিত ফলাফল লাভ করবেন।

মিথুন রাশি
এই রাশির জাতকরা ধর্মীয় কাজে আগ্রহী থাকবেন। যে ইচ্ছা পূর্ণ করার জন্য পরিশ্রম করছেন, মায়ের আশীর্বাদে তা পূর্ণ হবে। চাকুরিজীবী ও ব্যবসায়ীরা নিজেদের লক্ষ্য পূর্ণ করতে পারবেন। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটবে। আপনাকে ব্যয় নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে, তা না-হলে অর্থাভাব দেখা দিতে পারে।

কর্কট রাশি
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে মাধুর্য থাকবে। চাকরি পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে, আপনার এই ইচ্ছাও পূর্ণ হবে। নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিন।

সিংহ রাশি
আপনি যে পরিকল্পনায় কাজ করছেন, তা মা দুর্গার আশীর্বাদে সফল হবে। এর ফলে আপনি যশ, খ্যাতি লাভ করবেন। এই রাশির প্রেমিক-প্রেমিকাদের ওপর মা দুর্গার আশীর্বাদ থাকবে। এর ফলে আপনার সম্পর্ক আরও মধুর ও দৃঢ় হবে। ভাইদের সহযোগিতা পাবেন।

কন্যা রাশি
পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। অবিবাহিত জাতক ও নিঃসন্তান দম্পতিরা এই সময় কোনও সুসংবাদ পাবেন। এই রাশির জাতকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে অচেনা ও নতুন ব্যক্তির সঙ্গে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না।

তুলা রাশি
এই সময় আপনি ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন। মায়ের আশীর্বাদে এই রাশির জাতকদের প্রেম জীবন ইতিবাচক ও সুখী থাকবে। চাকুরিজীবীদের সময়টি ভালই কাটবে।

বৃশ্চিক রাশি
এই সময় বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। কর্মক্ষেত্রে কিছু জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। কোনও সম্পত্তি থেকে লাভ অর্জন হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আত্মীয়-পরিজনদের সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে।

ধনু রাশি
এই সময় সমস্ত দুশ্চিন্তা দূর হবে। অবিবাহিত জাতকদের কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে। পারিবারিক ঝামেলা দূর হবে। ব্যবসায় আর্থিক লাভ সম্ভব।

মকর রাশি
পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময়টি বেশ ভাল কাটবে। মকর রাশির যে জাতকরা সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে জড়িত, তাঁদের এই সময়টা ভালই কাটবে। বন্ধুদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠবে।

কুম্ভ রাশি
ক্যারিয়ারে উন্নতি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে উঠবে। দাম্পত্য জীবনের সমস্যার সমাধান হবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকবেন। বন্ধুদের সাহায্য পাবেন। এ সময় লগ্নি করলে আর্থিক পরিস্থিতি আরও উন্নত হবে। এই সময় গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কুম্ভ রাশির জাতকরা।

মীন রাশি
দেবীর আশীর্বাদে এই সময় সব কাজে খুব সক্রিয় থাকবেন মীন রাশির জাতকরা। নতুন কাজ শুরু করতে চাইলে মা দুর্গার নাম নিয়ে শুরু করুন, তাতে সফল হবেন। বাবার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে বিবাদের সম্ভাবনা রয়েছে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications