Durga Puja 2021 : জেনে নিন এবছরের মহালয়া ও দুর্গা পুজোর দিনক্ষণ

দু্র্গা পুজোর আর বেশি দেরি নেই। আর মাত্র ক'টা দিনের অপেক্ষা। তারপরই ঢাকে পড়বে কাঠি, ভেসে আসবে ধুনোর গন্ধ, শুরু হবে মন্ত্র পাঠ। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ হল এই দুর্গা পুজো। চার ছেলেমেয়েকে নিয়ে উমা কয়েকদিনের জন্য কৈলাশ থেকে মর্ত্যে বাপের বাড়ি আসেন। আর তাই, ঘরের মেয়ে ঘরে ফেরার আনন্দে আত্মহারা হয়ে ওঠে পশ্চিমবঙ্গ-সহ গোটা বিশ্বের বাঙালিরা। এই উৎসবে রাগ, অভিমান সব ভুলে সবাই সবাইকে আপন করে নেয়। বলা যায়, মা দুর্গাই সবার মধ্যে সবার মিলন ঘটায়।

Durga Puja 2021 start and end date

বাংলা ক্যলেন্ডার অনুযায়ী প্রায় প্রতি বছরই আশ্বিন মাসে দুর্গা পুজো পড়ে। আর ইংরাজী ক্যালেন্ডারে দুর্গা পুজোর দিনক্ষণ প্রায়ই পাল্টায়। কোনও বছর সেপ্টেম্বর, অক্টোবর আবার কোনও বছর নভেম্বরেও পড়ে। তাহলে দেখে নিন, ২০২১ সালের দুর্গাপুজোর দিনক্ষণ।

২০২১ সালের মহালয়া ও দুর্গাপুজোর নির্ঘন্ট

মহালয়া

মহালয়া

২০২১-এ মহালয়া পড়েছে ৬ অক্টোবর, বুধবার। এই দিনই পিতৃপক্ষের শেষ হয়ে, দেবীপক্ষের শুরু হবে। চারিদিকে পুজোর ঢাক বেজে উঠবে। প্রতি বছরের মতো এবছরও মহালয়ার ভোরে বাঙালির ঘরে ঘরে বেজে উঠবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সুমধুর কণ্ঠস্বরের সেই চিরাচরিত স্তোত্রপাঠ "আশ্বিনের শারদপ্রাতে, বেজে উঠেছে আলোকমঞ্জীর।" এই দিন বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কান-মন স্থির থাকে রেডিয়োর দিকে, ভোরের এই স্তোত্রপাঠ শোনার জন্য। এর সঙ্গে দুর্গাপুজো ওতোপ্রতোভাবে জড়িয়ে।

মহাষষ্ঠী

মহাষষ্ঠী

২০২১ সালে মহাপঞ্চমী পড়েছে ১০ অক্টোবর, রবিবার। আর মহাষষ্ঠী পড়েছে ১১ অক্টোবর, সোমবার। মহাষষ্ঠীর প্রাক্কালে দেবী দুর্গার বোধনের পর সমস্ত আচার-অনুষ্ঠান শুরু হয়। এই দিন থেকেই আসল পূজার্চনা শুরু করেন পুরোহিতরা।

মহাসপ্তমী

মহাসপ্তমী

এবছর মহাসপ্তমী পড়েছে ১২ অক্টোবর, মঙ্গলবার। এই দিন সূর্য ওঠার আগেই, কলাগাছ গঙ্গার জলে স্নান করিয়ে, তারপর একে নববধূর (কলা বউ) মতো সাজানো হয়। নতুন শাড়ি পরানো হয়।

মহাঅষ্টমী

মহাঅষ্টমী

মহাঅষ্টমীর পুজো হবে ১৩ অক্টোবর, বুধবার। বিশ্বাস করা হয় যে, দেবী দুর্গা মহাঅষ্টমীতেই মহিষাসুরকে বধ করেছিলেন। এই দিন ভক্তেরা পুষ্পাঞ্জলির মাধ্যমে দেবীর আরাধানা করেন। এই দিন 'কুমারী পূজা'-র রীতি প্রচলিত আছে। তারপর, অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে হয় 'সন্ধি পুজো'।

মহানবমী

মহানবমী

সন্ধি পুজো শেষ হলেই শুরু হয়ে যায় নবমী তিথি। এবার মহানবমী ১৪ অক্টোবর, বৃহস্পতিবার। এই দিন সন্ধ্যেবেলা, মা দুর্গার 'মহা আরতি' করা হয়।

বিজয়া দশমী

বিজয়া দশমী

দুর্গাপুজোর উৎসবের শেষ দিন হল বিজয়া দশমী। ঘরের মেয়েকে বিদায় দেওয়ার দিন এটি। এই দিন বিবাহিত মহিলারা প্রতিমা বরণ করে সিঁদুর খেলায়মেতে ওঠেন। এবার দশমী পড়েছে ১৫ অক্টোবর, শুক্রবার।

Story first published: Wednesday, September 22, 2021, 10:30 [IST]
X
Desktop Bottom Promotion