Durga Puja 2021 : আজ মহাষ্টমী, কখন দিতে যাবেন অষ্টমীর অঞ্জলি? জেনে নিন নির্ঘণ্ট

দেখতে দেখতে ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে ২০২১-এর দুর্গাপুজো মহাষ্টমীতে পদার্পণ করল। এই দিনটি নবরাত্রির অষ্টম তিথি। অষ্টমী তিথিতে মা দুর্গা পূজিত হন দেবী মহাগৌরী রূপে। শারদীয়া মহাষ্টমী তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন সকাল থেকে বাঙালির ঘরে ঘরে অষ্টমীর অঞ্জলী দেওয়ার তোড়জোড় শুরু হয়ে যায়। পুরোহিতের সাথে সাথে মন্ত্র পাঠ করে ভক্তরা দেবীর চরণে ফুল, বেলপাতা অর্পণ করে।

Durga Ashtami 2021 date

মহাষ্টমীর সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণ হল 'কুমারী পূজা'। যেখানে একজন বালিকাকে দেবী দুর্গারূপে পূজা করা হয়। এরপর অষ্টমী ও নবমী তিথির সন্ধিস্থলে করা হয় সন্ধিপূজা। সকালে অঞ্জলি প্রদান, কুমারী পূজা ও রাতে সন্ধিপূজার মধ্যে দিয়ে মহাঅষ্টমীর পূজা হয়ে থাকে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ২০২১ সালের মহাষ্টমীর দিনক্ষণ ও শুভ সময়।

মহাষ্টমীর দিনক্ষণ ও শুভ সময়

মহাষ্টমীর দিনক্ষণ ও শুভ সময়

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে

অষ্টমী তিথি আরম্ভ - ১২ অক্টোবর, বাংলার ২৫ আশ্বিন, মঙ্গলবার। রাত ৯টা বেজে ৪৯ মিনিটে।

অষ্টমী তিথি শেষ - ১৩ অক্টোবর, বাংলার ২৬ আশ্বিন, বুধবার। রাত ৮টা বেজে ০৮ মিনিটে।

সন্ধিপূজার সময়

সন্ধ্যা ৭টা বেজে ৪৪ মিনিট গতে সন্ধিপূজা আরম্ভ। রাত ৮টা বেজে ০৮ মিনিট গতে বলিদান। রাত ৮টা বেজে ৩২ মিনিটের মধ্যে সন্ধিপূজা শেষ।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে

অষ্টমী তিথি আরম্ভ - ১২ অক্টোবর, বাংলার ২৫ আশ্বিন, মঙ্গলবার। রাত ১টা ৪৬ মিনিট ৩৪ সেকেন্ডে।

অষ্টমী তিথি শেষ - ১৩ অক্টোবর, বাংলার ২৬ আশ্বিন, বুধবার। রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ডে।

সন্ধিপূজার সময়

রাত ১১টা ২৩ মিনিট ৪৯ সেকেন্ড থেকে সন্ধিপূজা আরম্ভ। রাত ১১টা ৪৭ মিনিট ৪৯ সেকেন্ড থেকে বলিদান। রাত ১২টা ১১ মিনিট ৪৯ সেকেন্ডের মধ্যে সন্ধিপূজা শেষ।

কুমারী পুজো

কুমারী পুজো

অষ্টমী বা নবমী তিথিতে বহু জায়গায় সাড়ম্বরে কুমারী পুজো হয়ে থাকে। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ কলকাতার বেলুড় মঠে প্রথম কুমারী পূজা শুরু করেন। সেই থেকেই প্রতিবছর বেলুড়ে মহা ধুমধাম করে এই পুজোর প্রথা চলে আসছে। যেখানে একজন বালিকাকে দেবী দুর্গারূপে আরাধনা বা পূজা করা হয়। যেসব বালিকারা বয়:সন্ধিতে পৌঁছায়নি এদিন সকালে তাদের দেবীরূপে পুজো করা হয়। ১৬টি উপকরণ দিয়ে পূজার সূত্রপাত হয়। শুরুতেই গঙ্গাজল ছিটিয়ে কুমারী মা-কে শুদ্ধ করে তাঁর চরণযুগল ধুয়ে তাঁকে বিশেষ অর্ঘ্য প্রদান করা হয়। অর্ঘ্যের শঙ্খপাত্রকে সাজানো হয় গঙ্গাজল, বেল পাতা, আতপ চাল, চন্দন, পুষ্প ও দূর্বাঘাস দিয়ে। দেবীর গলায় পরানো হয় পুষ্পমাল্য। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস- এই পাঁচ উপকরণ দেওয়া হয় 'কুমারী' পূজাতে।

সন্ধিপূজা

সন্ধিপূজা

অষ্টমী ও নবমী তিথির সন্ধিস্থলে করা হয় সন্ধিপূজা। মহাষ্টমীর সন্ধ্যায় ১০৮টি প্রদীপ জ্বালিয়ে সন্ধিপূজা করা হয়। পুরাণ মতে, দেবী দুর্গা আবির্ভূত হন অষ্টমী ও নবমী তিথির মিলনক্ষণে, দেবী চামুণ্ডা রূপে। চন্ড ও মুন্ড নামক দুই ভয়ানক অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন দেবী। সন্ধি কথার অর্থ হল 'মিলন'। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির শুরুর ২৪ মিনিট, মোট ৪৮ মিনিটের মধ্যে শেষ করতে হয় সন্ধিপুজো। এই দুই তিথির মহামিলনের সময়কে 'মহাসন্ধিক্ষণ' বলা হয়। মা দুর্গার সন্ধি পুজোয় ১০৮টি পদ্মফুল এবং ১০৮টি প্রদীপ উৎসর্গ করতে হয়। এই দু'টি ছাড়া মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যায়।

Story first published: Wednesday, October 13, 2021, 8:00 [IST]
X
Desktop Bottom Promotion