Neechbhang Rajyog 2023: কন্যায় নীচভঙ্গ রাজযোগ তৈরি করছে শুক্র, ধন লাভের যোগ ৩ রাশির!

Neechbhang Rajyog 2023: জ্যোতিষশাস্ত্র মতে, প্রতিটি গ্রহের নিজের নীচস্থ ও উচ্চস্থ রাশি থাকে। কোনও গ্রহ নীচ রাশিতে প্রবেশ করলে তার প্রভাব কমে যায়। আবার উচ্চ রাশিতে প্রবেশ করলে শুভ ফলাফল প্রদান করে থাকে।

জ্যোতিষ গণনা বলছে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ৩ তারিখ নিজের নীচ রাশি কন্যায় প্রবেশ করবে শুক্র গ্রহ। শুক্র কন্যা রাশিতে প্রবেশ করায় নীচভঙ্গ রাজযোগ গঠিত হবে। একাধিক রাশির জাতকরা এই রাজযোগের শুভ ফলাফল পাবেন। এই জাতকদের ভাগ্যোদয় হবে। ধন লাভেরও যোগ রয়েছে।

Neechbhang Rajyog 2023

সিংহ রাশিতে নীচভঙ্গ রাজযোগের প্রভাব

সিংহ রাশির জাতকরা নীচভঙ্গ রাজযোগের প্রভাবে লাভবান হবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। এ সময়ে আকস্মিক ধন লাভ হতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন। ধন-দৌলতের অভাব থাকবে না। এই রাশির জাতকদের ব্যক্তিত্ব উন্নত হবে। দাম্পত্য জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

মকর রাশিতে নীচভঙ্গ রাজযোগের প্রভাব

নীচভঙ্গ রাজযোগ মকর রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। নভেম্বর মাসে ভাগ্যোদ্বয় হবে। আটকে থাকা কাজগুলি এই সময় পূরণ হবে। ব্যবসায়ে আসা বাধা-বিপত্তি দূর হবে। কাজের জন্য যাত্রা করতে হতে পারে। বিদেশি কাজ ও ব্যবসার সঙ্গে যুক্ত জাতকরা এ সময়ে নতুন প্রস্তাব পেতে পারেন। শিক্ষার্থীদের সময়টি ভালো কাটবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যাঁরা দিচ্ছেন, তাঁরা ভালো ফলাফল পাবেন।

ধনু রাশিতে নীচভঙ্গ রাজযোগের প্রভাব

ধনু রাশির জাতকরা ক্যারিয়ার ও ব্যবসায় ভালো ফল পাবেন। সমাজে আপনার সম্মান বাড়বে। চাকুরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের হাতে ভালো অর্ডার আসবে। যে কারণে ভালো লাভ হবে। এই সময় পিতার সহযোগিতা লাভ করবেন ধনু রাশির জাতকরা।

Disclaimer: উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

X
Desktop Bottom Promotion