Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শনিবার বড় ঠাকুরের কৃপায় সাফল্য লাভ হবে ৫ রাশির, দূর হবে সব বিপদ!
Saturday Lucky Zodiac Signs: হিন্দু পঞ্জিকা অনুসারে, ৩০ সেপ্টেম্বর, শনিবার গঠিত হবে ধ্রব যোগ এবং সারা দিন থাকবে রেবতী নক্ষত্রের প্রভাব। এর ফলে এই দিনটির মাহাত্ম্য আরও বৃদ্ধি পেয়েছে। জ্যোতিষ বলছে, এই শনিবার শনিদেবের শুভ নজরে ভাগ্যোদয় হবে ৫ রাশির জাতক জাতিকাদের। গোটা দিনটা খুব ভাল কাটবে এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্য লাভও হতে পারে।
আসুন জেনে নেওয়া যাক, ৩০ সেপ্টেম্বর কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলতে চলেছে।

মেষ রাশি
শনিদেবের কৃপায় ভাগ্য খুলবে মেষ রাশির জাতকদের। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান নিয়ে কথাবার্তা চলতে পারে। যাঁরা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের ভাল লাভ হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় নতুন চাকরি পেতে পারেন। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। অবিবাহিত জাতকদের বিয়ের কথাবার্তা এগোতে পারে।
মিথুন রাশি
৩০ সেপ্টেম্বর ধ্রুব যোগের প্রভাবে লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। খুব ভাল কাটবে গোটা দিন। কোনও বড় সমস্য়ার সমাধান হতে পারে। চাকুরিজীবীরা অফিসে বসের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীরা এই সময় নতুন ব্যবসায় টাকা লাগাতে পারেন। স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
তুলা রাশি
শনিবার দিনটি ভাল কাটবে তুলা রাশির জাতকদের। বাবা-মাকে নিয়ে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। এই সময় আপনার ব্যক্তিত্বের উন্নতি ঘটবে এবং সবাই আপনার কথায় মুগ্ধ হবে। এই রাশির জাতকদের ক্যারিয়ারে উন্নতি হতে পারে। জীবনে সুখ, শান্তি থাকবে। পারিবারিক সমস্যা মিটে যাবে।
কুম্ভ রাশি
শনিদেবের কৃপায় সকল সমস্যা দূর হবে। শ্বশুরবাড়ির সঙ্গে আপনার সম্পর্ক উন্নত হবে। আটকে থাকা টাকাও ফেরত আসতে পারে। পরিবারে সুখের পরিবেশ ফিরবে। সম্পত্তি কেনার যোগ রয়েছে। যাঁরা বিদেশ যেতে ইচ্ছুক, তাঁদের বিদেশ সফরের কথাও এগোতে পারে। এই সময় কোনও আত্মীয়ের থেকে ভাল খবর পেতে পারেন।
মীন রাশি
শনিবারে সৌভাগ্য ফিরবে মীন রাশির জাতকদের জীবনে। আজ বিশেষ কারুর সঙ্গে বন্ধুত্ব হতে পারে। ভাই ও বোনের থেকে সাহায্য পাবেন। ব্যবসায় লাভ হবে। চাকুরিজীবীদের অফিসে পজিশন ও ক্ষমতা বৃদ্ধি পাবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে এই সময়। শিক্ষার্থীরা পড়াশোনায় ভাল ফলাফল করবে। আয়ের নতুন উৎস পেতে পারেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications