Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Shardiya Navratri Rules: নবরাত্রিতে ভুলেও নয় এই ৬ কাজ, ক্ষুব্ধ হবেন মা দুর্গা!
Navratri Rituals: শরত্কালে যে সময় বাঙালিরা শারদীয়া দুর্গা পুজোয় মেতে ওঠেন, সেই সময় অবাঙালি সম্প্রদায়ের একটা বড় অংশ উদযাপন করে শারদীয়া নবরাত্রি। তবে পশ্চিমবঙ্গের দুর্গোৎসব ও অন্যান্য রাজ্যের নবরাত্রির উদ্দেশ্য একই, দেবী দুর্গার আরাধনা। নবরাত্রিতে টানা নয় দিন ধরে চলে দেবী দুর্গার নয়টি রুপের আরাধনা। মহালয়ার পরের দিন থেকে মহানবমী পর্যন্ত ন'টা দিনকে বোঝায়।
এ বছর নবরাত্রি শুরু হচ্ছে ১৫ অক্টোবর থেকে। নবরাত্রি পালন করার মূল শর্ত হল, উপোস করে এই ব্রত করতে হয়। তবে টানা ন'দিন না খেয়ে থাকা বেশ কষ্টকর! তাই অনেকেই সারা দিনে এক বেলা ভোজন করেন। একে বলা হয়, একাহারি। এ ছাড়াও নবরাত্রি পালন করার অনেকগুলি বিধি আছে। এই ন'দিন কিছু জিনিস অবশ্য পালনীয়, আবার কিছু কাজ করা একেবারে নিষিদ্ধ।

নবরাত্রিতে এই কাজ করবেন না
১) নবরাত্রির নয় দিনে আমিষ খাদ্য একেবারে বর্জনীয়। এই সময় বাড়িতে কোনও রকম আমিষ রান্নাও না করা ভালো। এ সময় মদ, সিগারেট এবং অন্য কোনও রকমের নেশা করাও নিষিদ্ধ।
২) চামড়ার যে কোনও জিনিস নবরাত্রিতে ব্যবহার করা শাস্ত্র মতে নিষেধ। চামড়ার জুতো, চটি, ব্যাগ, পার্স, বেল্ট একেবারেই ব্যবহার করবেন না এই সময়। কোনও খেলাধুলোর পোশাক এ সময় পরবেন না।
৩) নবরাত্রির সময় খেয়াল রাখবেন যেন খাবারের অপচয় না হয়। খাবার বেশি হলে তা নষ্ট না করে, বরং টাটকা থাকা অবস্থায় দরিদ্র ব্যক্তি বা গরুকে খাইয়ে দিন।
৪) হিন্দুশাস্ত্র মতে, কোনও ব্রত বা পূজার্চনার সময়ই নখ, চুল কাটা উচিত নয়। নবরাত্রির নয় দিনও চুল-দাড়ি, নখ কাটা নিষেধ।
৫) পাঁচ বছরের কমবয়সি ছেলেমেয়ে, অসুস্থ মানুষ এবং গর্ভবতী মহিলাদের নবরাত্রির ব্রত পালনে নিষেধাজ্ঞা আছে।
৬) নবরাত্রিতে দিনের বেলায় ঘুমোবেন না।
নবরাত্রির সময় এই কাজ করুন
১) নবরাত্রির সময়ে বাড়ি-ঘর পরিষ্কারের পাশাপাশি শারীরিক পরিচ্ছন্নতারও খেয়াল রাখা উচিত। এই ক'দিন রোজ ভোরে ঘুম থেকে উঠুন এবং প্রায় সঙ্গে সঙ্গেই স্নান সেরে ফেলুন। তারপর পরিষ্কার পোশাক পরে দেবীর পূজার্চনা করুন।
২) এই সময় নিজের আচরণ ঠিক রাখা প্রয়োজন। রাগ, লোভ, হিংসা, আসক্তি, লালসা, মিথ্যাচারের মতো নেতিবাচক আচরণ থেকে দূরে থাকা উচিত। মনের মধ্যে খারাপ ভাবনা-চিন্তা আনা উচিত নয়।
৩) নবরাত্রির নয় দিন সঠিক বিধি মেনে মা দুর্গার ন'টি পৃথক রূপের পুজো করা উচিত।
৪) সর্ষে তেলে রান্না না করে, এ সময় আমন্ড অয়েল ব্যবহার করুন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications
