Vastu Tips: দীপাবলিতে ঘর পরিষ্কার করার সময় এইসব জিনিস ভুলেও ফেলবেন না, ক্ষুব্ধ হবেন মা লক্ষ্মী!

By Bhagysree Sarkar

Vastu Tips: চলতি বছরে ১লা নভেম্বর পালিত হতে চলেছে দীপাবলি উৎসব (Diwali 2024)। হিন্দু ধর্মে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় মতে, এটি একটি পবিত্র উৎসব বলে মনে করা হয়। বছরের এই উৎসবের আগে প্রত্যেক বাঙালিরা তাদের বাড়িতে বিশেষ নজর দেন। এই সময় ঘর পরিষ্কার থেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়েন সকলেরই। এই সময় সকলেই চান, তাদের বাড়ি সবথেকে পরিষ্কার ও নতুন জিনিস দিয়ে সুসজ্জিত করতে।

তবে পরিষ্কারের সময় অনেক মানুষই তাদের বাড়ি থেকে সেই জিনিসগুলি ফেলে দেয়, যা তাদের মতে প্রয়োজনীয় বলে মনে হয় না। তবে আপনি কি জানেন, এটি করা একেবারেই ঠিক নয়। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে, কিছু জিনিস ঘরের বাইরে ফেলে দেওয়া শুভ বলে মনে করা হয় না। আপনিও যদি দীপাবলিতে ঘর পরিষ্কারের (Cleaning the house on Diwali) সময় এই জিনিসগুলি ফেলে দেন, তবে আপনার সাবধান হওয়া উচিত। কারণ, এই জিনিসগুলি বাড়ির বাইরে নিয়ে যাওয়া বাস্তুশাস্ত্র অনুসারে অশুভ বলে মনে করা হয়।

Broom
  • ঝাড়ু-

দীপাবলিতে ঘর পরিষ্কারের সময় ঝাড়ু ফেলে দেওয়া এড়িয়ে চলা উচিত। কারণ বাস্তুশাস্ত্র অনুসারে, ঝাড়ু পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতীক এবং দেবী লক্ষ্মীও এটি খুব পছন্দ করেন। শাস্ত্র অনুসারে, দীপাবলি বা ধনতেরাসের সময় আপনার বাড়ি থেকে ঝাড়ু ফেলা উচিত নয়, কারণ এটি করলে দেবী লক্ষ্মী রাগ করতে পারেন।

  • লাল কাপড়-

বাস্তু মতে, লাল কাপড় ধর্মীয় বিশ্বাসের সাথে জড়িত। তাই দীপাবলিতে ঘর পরিষ্কারের সময়, আপনার বাড়ির বাইরে কোনও লাল রঙের কাপড় ছুঁড়ে ফেলা থেকে বিরত থাকা উচিত। এটি করা বাস্তু অনুসারে অশুভ বলে মনে করা হয় এবং এটি করলে বাড়িতে অশান্তি ছড়িয়ে পড়ে।

  • পুরনো কয়েন-

কেউ কেউ দীপাবলি পরিষ্কারের সময় এমন কয়েন ফেলে দেন, যার বাজারে কোনও মূল্য নেই। দীপাবলির উৎসবে মা লক্ষ্মীর পুজো করা হয় এবং মাতা লক্ষ্মীকে সম্পদের দেবী হিসেবে বিবেচনা করা হয়। তাই দীপাবলির উৎসবে অর্থকে সম্মান না করাকে অশুভ মনে করা হয়।

  • ময়ূর পালক-

আমরা ঘরকে সুন্দর রাখতে এবং বাড়ির আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখার জন্য ময়ূরের পালক দিয়ে সাজায়। কিন্তু যখন এই ময়ূর পালকগুলি পুরনো হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন তারা তা ফেলে দেয়। কিন্তু তা করা বাস্তুশাস্ত্রের নীতির পরিপন্থী এটাকে অশুভ বলে মনে করা হয়। কারণ, ময়ূরের পালক ভগবান শ্রী কৃষ্ণ এবং মাতা লক্ষ্মী খুব পছন্দ করেন। এটাও বিশ্বাস করা হয় যে, যারা বাড়িতে ময়ূরের পালক রাখেন, তাদের ভগবান শ্রী কৃষ্ণ ও মাতা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকে।

Story first published: Sunday, October 27, 2024, 12:16 [IST]
X
Desktop Bottom Promotion