Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Mahakumbh 2025: মহাকুম্ভে গিয়ে স্নান করার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলি! জানুন বিস্তারিত
Mahakumbh 2025: এবছর ১৩ জানুয়ারি সোমবার থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ (Mahakumbh 2025) শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলবে। প্রতি ১২ বছরে একবার মহাকুম্ভের আয়োজন করা হয় এবং প্রতি ৬ বছরে অর্ধ কুম্ভের আয়োজন করা হয়।
এই মেলা হল বিশ্বাস, আস্থা, সম্প্রীতি এবং সংস্কৃতির মিলনের একটি মহা উৎসব। এটি সনাতন ধর্ম খুবই তাৎপর্যপূর্ণ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই পবিত্র অনুষ্ঠানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করলে একজন ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে মুছে যায়।

তবে ১৪৪ বছর পর এবারের মহাকুম্ভ সবচেয়ে পুণ্যের বলে জানিয়েছেন জ্যোতিষীরা। এই মেলায় ভক্তরা পবিত্র মহাসঙ্গমে স্নান (Kumbha snan) করেন। বিশ্বাস করা হয় যে, এই স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়। তবে অনেক মানুষই স্নানের সময় কিছু ভুল করে থাকেন, যা তাদেরকে পূণ্য তো নয়ই, বরং পাপের অংশীদার করে তোলে।
তাই আপনিও যদি মহাকুম্ভে গিয়ে থাকেন বা যাবার জন্য প্রস্তুত হচ্ছেন, তবে আমাদের এই প্রতিবেদনে আপনার জন্য অত্যন্ত উপকারী। জ্যোতিষবিদদের মতে কুম্ভে স্নান করার সময় এই ভুলগুলি (Avoid these mistakes while taking Kumbha snan) এড়িয়ে চলাই ভালো, যেমন-
- কিছু মানুষ নোংরা এবং অপরিষ্কার পোশাক পরে স্নান করেন। এটিকে শুভ বলে মনে করা হয় না। আপনি যদি এই কাজ করেন তবে পাপের অংশীদার হবেন।
- আপনি পবিত্র নদীতে স্নান করলে আপনার শরীরের জল ময়লা বা কাপড় দিয়ে মুছবেন না। শরীরের জল নিজে থেকেই শুকাতে দেওয়া উচিত। এটিকে ভক্তির এক রূপ হিসেবে বিবেচনা করা হয়।
- কুম্ভমেলায় স্নান করার সময় মনে কারও প্রতি কোনও বিদ্বেষ রাখবেন না। সঙ্গে নেতিবাচক চিন্তাভাবনা, অশ্লীল শব্দ এসব এড়িয়ে চলাই ভালো। স্নানের সমস গুরু মন্ত্র জপ করে গুরু ধ্যান করা উচিত।
- কুম্ভমেলায় যদি আপনি কোন অসহায় ব্যক্তিকে দেখতে পান, তাকে কুকথা না বলে বরং কিছু দান করা আপনার জন্য মঙ্গল হবে। অসহায় ব্যক্তি হতে পারেন একজন দরিদ্র বা অভাবী ব্যক্তি, শিশু বা বৃদ্ধা মহিলা।
- এমনও অনেক মানুষ আছেন, যারা স্নান করার পর গঙ্গা নদীতে তাদের নোংরা কাপড় পরিষ্কার করতে শুরু করে। তবে শুধু তাই নয়, সেইসঙ্গে সাবান এবং ডিটারজেন্টও ব্যবহার করেন। এই ভুল কখনই করা উচিত নয়। এটাকে শুভ বলে মনে করা হয় না। এর মাধ্যমে আমরা পবিত্র নদীগুলিকে দূষিত করার পাপ করে ফেলি।
মহাকুম্ভ হল বিশ্বাস ও আস্থার একটি তীর্থযাত্রা। যেখানে আপনার বিশ্বাস, ভক্তি, পবিত্রতা এবং নিষ্ঠার সাথে স্নান করা উচিত। এই ভুলগুলি এড়িয়ে আপনি আপনার যাত্রাকে বিশুদ্ধ এবং সম্পূর্ণ করতে পারেন এবং আপনার পাপ থেকে মুক্তি পেতে পারেন।



Click it and Unblock the Notifications