Vastu tips: সূর্যাস্তের পর ভুলেও এই কাজ করবেন না! হতে পারে চরম দুর্ভোগ

By Bhagysree Sarkar

Vastu tips: আমরা সকলেই চাই আমাদের জীবনে সুখ-শান্তি ভরে উঠুক। কিন্তু আমাদের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যা সরাসরি প্রভাব ফেলে আমাদের জীবনে। মনে করা হয়, বাস্তু মেনে যেকোনও ছেট কাজও যদি করা হয়, তা সফল হয়। একইভাবে যদি বাস্তু (Vastu Shastra) মেনে কোনও কাজ না করা হয় তবে তার ফল হবে নেতিবাচক। সেইরকমই বাড়ির সমৃদ্ধি, সুখ ও শান্তি বজায় রাখার জন্য সঠিক বাস্তু জানা খুবই জরুরি।

দেখবেন, অনেক সময় আমরা অজান্তেই গৃহস্থালির কিছু কাজ করতে গিয়ে সময়ের হিসাব রাখি না। বাস্তুশাস্ত্র অনুসারে এই কাজ একেবারেই করা উচিত নয়। শাস্ত্র মতে, সন্ধ্যায় কিছু কাজ করা একেবারেই নিষিদ্ধ। বলা হয়, সন্ধ্যায় বা রাতে করা কিছু ভুল আপনার আর্থিক অবস্থাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। চলুন আজ জেনে নেওয়া যাক, সন্ধ্যায় কোন কাজগুলি করা অশুভ-

sad
  • বাস্তুশাস্ত্র অনুসারে, সন্ধ্যায় অর্থ লেনদেন শুভ বলে মনে করা হয় না। বিশেষ করে এই সময়ে কাউকে সামান্যতম পরিমাণও ধার দেওয়া উচিত নয়। এমনকি কারও কাছ থেকে ধার নেওয়া উচিত নয়। বিশ্বাস করা হয়, সূর্যাস্তের পরে নেওয়া ঋণ কখনও শোধ হয় না। তাই এই বিষয়ে সাবধান হন।
  • সূর্যাস্তের পর বাড়ি বা আশেপাশের জায়গা ঝাড় দেওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস করা হয়, সন্ধ্যায় ঝাড় দিলে দেবী লক্ষ্মী ক্রোধিত হতে পারে। যার ফলে অর্থের ক্ষতি হতে পারে। তাই এই কাজ সকালে করাই মঙ্গল।
  • ধর্মীয় বিশ্বাস করা হয়, সূর্যাস্তের সময় ঘুমানো একেবারেই বাঞ্ছনীয় নয়। এই সময় বাড়িতে পুজো করা উচিত। শাস্ত্র মতে, সূর্যাস্তের সময় ঘুমানো দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন। যা ঘরে দারিদ্র্যের দিকে নিয়ে যায়। তাই এই সময় ঘুমানো এড়িয়ে চলুন।
  • সন্ধ্যায় দুধ, দই, হলুদ, রসুন, পেঁয়াজ ও সূঁচ কাউকে দেবেন না। প্রয়োজনে বাজার থেকে কিনে নেবেন। এগুলি সন্ধ্যায় বিনিময় করা উচিত নয়। অনেকে দান করার সময় এসব জিনিস দিয়ে দেন, যা একেবারেই করা উচিত নয়।
  • শাস্ত্র অনুসারে, সূর্যাস্তের সময় খাবার খাওয়া এড়িয়ে চলুন। এই সময় খাবার খেলে একজন মানুষ পশুর গর্ভে জন্ম নেওয়ার ঝুঁকিতে পড়তে পারে। তাই সূর্যাস্তের সময় খাওয়া থেকে বিরত থাকতে হবে।

Story first published: Thursday, November 21, 2024, 15:00 [IST]
X
Desktop Bottom Promotion