Vastu tips: ভুলেও এই জিনিসগুলি পকেটে রাখবেন না, আর্থিক সংকট ঘিরে ধরবে আপনাকে!

By Bhagysree Sarkar

Vastu tips: প্রতিটি ব্যক্তির জীবনে বাস্তুশাস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা প্রায়শই অজান্তে এমন কিছু ভুল করি, যা বাস্তুশাস্ত্র (Vastu Shastra) মতে অনুচিত বলে মনে করে। বাস্তু অনুসারে, এমন কিছু জিনিস রয়েছে, যা আমরা অজান্তেই আমাদের পকেটে রেখে দিই। কিন্তু এই কাজ করলে আমাদের অর্থ এবং সম্পদ আমাদের কাছে থাকবে না। অর্থাৎ অর্থ সংকটে আপনি ভুগবেন। চলুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক-

বাস্তু মতে, পকেটে টাকা রাখা সাধারণ (Keeping money in your pocket) বিষয়। কিন্তু অনেক সময় মানুষ অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসও (Do not keep unnecessary things in your pocket) সঙ্গে রেখে দেন। যা অনাকাঙ্ক্ষিত খরচ এবং আর্থিক সমস্যার দিকে নিয়ে যায়। বাস্তুশাস্ত্রে বলা হয়, পকেটে টাকা ছাড়া অন্য জিনিস রাখলে আপনার খরচ বাড়তে পারে। শুধু তাই নয়, অর্থের প্রবাহ বাধাগ্রস্তও হতে পারে। তাই এই বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। আসুন জেনে নিই, বাস্তু অনুসারে পকেটে থাকা কিছু অপ্রয়োজনীয় জিনিস সম্পর্কে বা পকেটে যে জিনিস রাখবেন না-

wallet
  • বাস্তুশাস্ত্র অনুসারে, ছেঁড়া মানিব্যাগকে আর্থিক সংকটের লক্ষণ হিসাবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস যে, এই ধরনের মানিব্যাগ আপনার পকেটে রাখলে আপনার জীবনে আর্থিক অভাব হতে পারে। তাই সতর্ক হন।
  • শাস্ত্রে ছেঁড়া কোনও নোট পকেটে রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তু আপনার মানিব্যাগে পুরনো কোনও রসিদ, ভিজিটিং কার্ড বা ছেঁড়া নোটের মতো অপ্রয়োজনীয় জিনিসগুলি এড়ানোর পরামর্শ দেয়। বাস্তুশাস্ত্র মতে, এগুলি দুর্ভাগ্য আনতে পারে এবং সম্পদের দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে। মা লক্ষ্মীকে ক্ষুব্ধও করতে পারে। তাই এবিষয়ে নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
  • বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার পকেটে এমন ছবি রাখা এড়িয়ে চলুন, যা হিংসা বা রাগের অনুভূতি তৈরি করে। এই ধরনের ছবি নেতিবাচক শক্তি নিয়ে আসে। বাস্তু মতে, এগুলির কারণে আপনার আর্থিক স্বাস্থ্যের অবনতিও হতে পারে।
  • এছাড়াও ওষুধ কিনলে তা আপনার পকেটে রাখা এড়িয়ে চলুন। শাস্ত্র মতে, এটি বিশ্বাস করা হয় যে এই কাজ করা আপনার স্বাস্থ্য এবং সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মনে রাখবেন, ওষুধের সাথে যুক্ত শক্তি আপনার সম্পদ ও সমৃদ্ধির জন্য ভাল নয়। তাই এই কাজ কর আজই বন্ধ করুন।

Story first published: Sunday, November 24, 2024, 14:44 [IST]
X
Desktop Bottom Promotion